ধুনটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রূপালী খাতুনকে (৩৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী নূরুল ইসলাম (৩৮)। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

আটক নূরুল ইসলাম উপজেলার মথুরাপুর গ্রামের ইশার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী নূরুল ইসলামের সাথে স্ত্রী রূপালী খাতুনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরুল ইসলাম স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার বিষয়টি আসামির বক্তব্যে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ