চুয়াডাঙ্গায় বাংলা মদসহ কারবারি আটক

Chuadanga police seize illegal business including Bengali liquor

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ৩৬ বোতল বাংলা মদসহ কারবারি চান্দু মন্ডল (৫০) কে আটক করা হয়েছে। ১৩ মে বুধবার সকালে শহরে অভিযান চালিয়ে তাকে আটক করেছে সদর থানার পুলিশ।

চান্দ্র মন্ডল সদর উপজেল দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া মৃত শুকর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৬ বোতল কেরুজ বাংলা মদ উদ্ধার করে।

এ ঘটনায় সদর থানার এস আই অনুজ কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ