ঘিওরে ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত ১

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাক ও ইজিবাইকটি হেফাজতে নেয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ,আর