বিডি গ্লোবাল ডেস্ক,
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো: হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার জয়পাশা গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।
হাসান বড়লেখা উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানকালে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে চলে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ধৃত ডাকাতকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ,আর
