মহেশপুর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোঃ ফকির আহাম্মেদ।

প্রতিবেদন:

·

, , , , ,

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মোঃ ফকির আহাম্মেদ।

গত ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকুন সম্মেলনে উপজেলার রুকুন ভোটার দের গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত আমির নির্বাচনের প্রক্রিয়ায় আজ ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে নির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জামাতে ইসলামীর জেলা কার্যালয় এর অডিটোরিয়ামে। উপজেলা আমিরদের উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঝিনাইদহ জেলায় শাখার আমির আব্দুল আউয়াল। রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির ফকির আহমেদ নটিমা ইউনিয়নে কুরিপল গ্রামের বাসিন্দা। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

২০২৭-২০২৮ সেশনে মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার খবর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।