চৌগাছায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

যশোরের চৌগাছায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির সামনে বিলে মাছ ধরতে যান কৃষক মফিজুর রহমান। এ সময় পানির মধ্যে থাকা অবস্থায় হঠাৎ তাঁর পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে পানি থেকে উঠে পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান।

এরপর তাঁকে দ্রুত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৌগাছা থানার ওসি মেহেদী হাসান।