খালিয়াজুরিতে নিখোঁজের ২ দিন পর শিক্ষকের লাশ উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

নেত্রকোনার খালিয়াজুরিতে নিখোঁজের দুদিন পর অদ্বৈত দাস (৫৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত অদ্বৈত উপজেলার মুরাদনগর গ্রামের অক্ষয় দাসের ছেলে। তিনি মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাবার উদ্দেশে বাড়ি থেকে বের হন অদ্বৈত। সন্ধ্যার পর বাজারে যাবার পর অনেকের সাথে তার কথাবার্তা হয়। কিন্তু রাত ১১টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের দুইদিন পর আজ সকাল সাড়ে ৮টার দিকে ধনু নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

খালিয়াজুরি থানার ওসি নাসির উদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Read this report in English · ইংরেজি সংস্করণ