জামায়াতের কুষ্টিয়া জেলার নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদন:

·

, , , , ,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জেলা কর্মপরিষদ ও জেলা মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ১৯ জানুয়ারি তৎকালীন জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালের পর তিনি পুনরায় জেলা আমিরের দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Read this report in English · ইংরেজি সংস্করণ