বিডি গ্লোবাল ডেস্ক,
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুপুর থেকে আনারস ভর্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। বাকি আহত তিনজনকে স্থানীয়রা হাসপাতালে পাঠান।’
ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’ এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
