দিনাজপুরে ২ শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৃহবধূ স্বর্ণা আক্তার (২২), তার চার বছর বয়সী ছেলে সাফায়েত ও এক বছর বয়সী মেয়ে রাইফা মনি।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা স্বর্ণা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের দেয়ালে ‘এই গল্প শেষ’ লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। লেখাটি কে লিখেছে এবং এর সাথে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক অশান্তির জেরে ওই নারী দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

ওসি জানান, এ ঘটনায় স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। সে পেশায় ইজিবাইকচালক। ওই তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। এ,আর