হাকিমপুর মদসহ ভারতীয় কারবারি আটক

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

দিনাজপুরের হিলিতে মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হিলির মধ্য বাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বাদশা আলম জানান, বুধবার পুলিশের একটি টহল দলের কাছে খবর আসে, এক মাদককারবারি মাদক বিক্রির জন্য মাদকসহ মধ্য বাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং ভারতীয় ওই নাগরিককে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ভারতীয় চার বোতল মদ, একটি মোবাইল, আধার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক ভারতীয় নাগরিক অজিত কুমার ঘোষকে আজ (বৃহস্পতিবার) দিনাজপুর আদালতে পাঠানো হয়। এ,আর