মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাছপালায় ঘেরা গ্রামের পুকুর

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে রাতুল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই গ্রামের মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা নাস্তা খেতে বসেন। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল শিশু রাতুল। পরিবারের সদস্যরা খাওয়া শেষে তাকে খুঁজতে গিয়ে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা বলেন, সকালে আমরা খাবার খেতে বসেছিলাম। খাওয়া শেষ করে রাতুলকে খুঁজতে গিয়ে আর কোথাও পাইনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ