চৌগাছায় গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদন:

·

, , , , ,

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৪৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার লালন শাহ মাজার এলাকার বাটিকামারি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিল তিনজন চোর। বিষয়টি বুঝতে পেরে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম ডাক-চিৎকার করলে গ্রামবাসী চোরদের ধাওয়া করে। জনগণের ধাওয়া খেয়ে দু’জন পালাতে সক্ষম হলেও মিজানুর রহমানকে ধরে ফেলে গ্রামবাসী।

এ সময় গ্রামবাসীর এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিজানুর রহমানকে হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ