জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাসহ গ্রেফতার ৮

বিডি গ্লোবাল ডেস্ক,

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মরহুম ইসমাইল মণ্ডলের ছেলে ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম (৫৪), বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৬২), জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪)। অন্যদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), করচাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২), তার সহোদর আমিন হোসেন (৫৫), রোকন মিয়া (৪৫) ও মজিবার (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আট জনকে গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ বলেন, ‘গ্রেফতার ওবায়দুল ইসলাম ও সাজ্জাদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা এবং সাজেদুজ্জামান দীপ ছাত্রলীগ নেতা। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এদিকে গত কয়েক দিনের ব্যবধানে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও সমর্থক আটক হওয়ার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছেন।’ এ,আর