আদ্ব-দ্বীন হাসপাতালের তদন্ত প্রতিবেদন ৩ জুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আদ-দ্বীন হাসপাতাল তদন্ত প্রতিবেদন উপস্থাপন

প্রতিবেদন:

·

,

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেওয়া হবে।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারছে না। এজন্য আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ