যুদ্ধ অবসানের প্রাথমিক শর্ত হিসেবে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের হুথিরা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বছর ধরে চালানো বিমান হামলা ও অবরোধের ক্ষতিপূরণ হিসেবে তারা এই অর্থ চাইছে।
পাশাপাশি, ইয়েমেনের শাসক হিসেবে আনসারুল্লাহকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানিয়েছে তারা।
প্রতিবেদনে বলা হয়, আরামকো স্থাপনা, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও লোহিত সাগরে চলাচলকারী ট্যাঙ্কারে হুথিদের হামলা এবং বাব আল-মান্দেব প্রণালির আশেপাশে ভূখণ্ড দখলের ঘটনার পর রিয়াদ তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।
হুথিদের ভাষ্যমতে, ৫১ বিলিয়ন ডলারের এই অঙ্কটি সৌদি আরবের হামলা এবং দীর্ঘস্থায়ী অবরোধের কারণে হওয়া ক্ষতির বিপরীতে চাওয়া হয়েছে। এ নিয়ে আলোচনা হলেও, সমঝোতার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ কয়েক বিলিয়ন ডলারের কোঠাতেই রয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
