শৈলকুপায় ডোপ টেস্টে পজিটিভ, ১৩ জনের জেল

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে আটক ১৩ জনের ডোপ টেস্টে পজিটিভ ফল আসার পর তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

শৈলকুপা থানা পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে তিনজনকে আট মাস করে, দুজনকে এক বছর করে এবং বাকি আটজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে অপরাধের ধরন অনুযায়ী আরো ১০ থেকে ৩০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার (৪০), ব্রহ্মপুর সাহাপাড়ার রাজু শাহ (২৫), শেখপাড়া পদমদির রয়েল খান ওরফে রাসেল (২৫), মাইলমারী ২ নম্বর মির্জাপুরের রইচ উদ্দিন মণ্ডল (৪৬), শেখপাড়ার ইউনুস মণ্ডল (৪৫), ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরউমরাপুর গ্রামের মো. হোসেন (২২), ঝিনাইদহের হামদু কাঞ্চনপুরের বিপুল মণ্ডল (৩৫), কৃষ্ণপুর গ্রামের মো. হাসিব (২০), মো. ফরহাদ হোসেন (২০), মো. আল আমিন (২৬), মো. সাব্বির হোসেন (২৫), মো. সিরাজুল বিশ্বাস (৩২) এবং মো. শাহিন হোসেন (২৮)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাহ বলেন, ‘মাদক ওঅপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’ এ,আর