লন্ডনে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাড়ির সামনে অনুষ্ঠিত সমাবেশ

প্রতিবেদন:

·

, ,

ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর সংসদীয় নির্বাচনের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফিলিস্তিনের শত শত সমর্থক। পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদ জানিয়ে তারা ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন ও অবরোধ অবিলম্বে বন্ধ করার দাবি জানান।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাড়ির সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা এবং ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধের নিন্দা জানানো বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে স্লোগান দেন এবং দখলদারিত্বের অবসান, বাড়িঘর ধ্বংস বন্ধ ও পশ্চিম তীরের অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

‘পশ্চিম তীর থেকে হাত সরাও, বর্ণবাদী বৈষম্যের অবসান ঘটাও’—এই মূল স্লোগান সামনে রেখে বিক্ষোভকারীরা ইসরাইলি সেনাদের হামলা বৃদ্ধি এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেন। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকা ঠেকাতে তারা ব্রিটিশ সরকারের প্রতি ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠনের জোটের আহ্বানে এই জরুরি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সংগঠনের মধ্যে ছিল ফিলিস্তিন সংহতি অভিযান, ফ্রেন্ডস অব আল-আকসা, ব্রিটিশ ফিলিস্তিনি ফোরাম, স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ অভিযান।

Read this report in English · ইংরেজি সংস্করণ