লংগদুতে ভাইয়ের সাথে খেলার সময় গলায় ফাঁস লেগে কিশোরের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

রাঙামাটির লংগদুতে ছোট ভাইয়ের সাথে খেলাধুলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অর্জিত তার ছোট ভাইয়ের সাথে বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ঘরের দরজার পর্দায় তার গলায় ফাঁস লেগে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ