রৌমারীতে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিবেদন:

·

, , , , ,

কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস আলী নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস আলী চিলমারী উপজেলার নয়ারহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার চারমাথা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন ফেরদৌস আলী। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে গরুবোঝাই একটি নসিমনের সাথে তার মোটরসাইকেলের ‍মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সড়কে অবৈধ যানবাহনের অবাধ চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ