ভালো ফলনেও মরিচের দাম নেই

প্রতিবেদন:

·

, , , ,

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মৌসুমে কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে কঠোর পরিশ্রমে মরিচের আবাদ করেছেন এ অঞ্চলের কৃষকরা। তবে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তাঁরা। বর্তমানে প্রতি মণ মরিচ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় দিন কাটছে চাষিদের। মরিচের দাম কম থাকায় বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও।কৃষকদের অভিযোগ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘা জমিতে মরিচ চাষে খরচ হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। এর বাইরে জমি থেকে মরিচ সংগ্রহ, শ্রমিকের মজুরি ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। কিন্তু উৎপাদিত মরিচ বিক্রি করে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফলে চাষের খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ীতে ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ করেছেন কৃষকরা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ভালো ফলন ও লাভের আশায় সাতপোয়া, ভাটারা ও পোগলদিঘা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় মরিচের আবাদ বেড়েছে।

প্রচলিত পদ্ধতির পাশাপাশি সরিষাবাড়ীতে আধুনিক মালচিং পদ্ধতিতেও মরিচ চাষ করছেন ১৫ থেকে ২০ জন কৃষক। এ পদ্ধতিতে চাষ করা কৃষক ময়নাল হক, লুৎফর রহমান ও সাজু মিয়া জানান, মালচিং পদ্ধতিতে জমিতে আগাছার পরিমাণ কম থাকে। একই সঙ্গে মরিচের পরিচর্যা ও সংগ্রহের কাজও সহজ হয়।

মরিচচাষি জয়নাল, আমির ও কুদ্দুস মিয়া বলেন, প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়। গত বছরের তুলনায় এবার মরিচের দাম অনেক কম। আগে প্রতি মণ মরিচ দুই থেকে তিন হাজার টাকায় বিক্রি করা গেলেও এখন তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন, মরিচের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এবার সাতপোয়া ইউনিয়নে ৫১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। পাশাপাশি কৃষকদের সরকারি ভর্তুকিমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার আবাদ ও উৎপাদন—দুটিই বেড়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মৌসুমে কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে কঠোর পরিশ্রমে মরিচের আবাদ করেছেন এ অঞ্চলের কৃষকরা। তবে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তাঁরা। বর্তমানে প্রতি মণ মরিচ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় দিন কাটছে চাষিদের। মরিচের দাম কম থাকায় বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও।

কৃষকদের অভিযোগ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘা জমিতে মরিচ চাষে খরচ হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। এর বাইরে জমি থেকে মরিচ সংগ্রহ, শ্রমিকের মজুরি ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। কিন্তু উৎপাদিত মরিচ বিক্রি করে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। ফলে চাষের খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ীতে ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ করেছেন কৃষকরা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ভালো ফলন ও লাভের আশায় সাতপোয়া, ভাটারা ও পোগলদিঘা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় মরিচের আবাদ বেড়েছে।

প্রচলিত পদ্ধতির পাশাপাশি সরিষাবাড়ীতে আধুনিক মালচিং পদ্ধতিতেও মরিচ চাষ করছেন ১৫ থেকে ২০ জন কৃষক। এ পদ্ধতিতে চাষ করা কৃষক ময়নাল হক, লুৎফর রহমান ও সাজু মিয়া জানান, মালচিং পদ্ধতিতে জমিতে আগাছার পরিমাণ কম থাকে। একই সঙ্গে মরিচের পরিচর্যা ও সংগ্রহের কাজও সহজ হয়।

মরিচচাষি জয়নাল, আমির ও কুদ্দুস মিয়া বলেন, প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়। গত বছরের তুলনায় এবার মরিচের দাম অনেক কম। আগে প্রতি মণ মরিচ দুই থেকে তিন হাজার টাকায় বিক্রি করা গেলেও এখন তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন, মরিচের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এবার সাতপোয়া ইউনিয়নে ৫১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। পাশাপাশি কৃষকদের সরকারি ভর্তুকিমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার আবাদ ও উৎপাদন—দুটিই বেড়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ