বিডি গ্লোবাল ডেস্ক,
পটুয়াখালীর গলাচিপায় চোর সন্দেহে পাঁচটি মহিষসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাটিবুনিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন পটুয়াখালী সদর উপজেলার মাহমুদুর রহমান, গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের খায়রুল ইসলাম সাগর, মো: শাহজাদা শিকদার, শাহীন সিকদার ও জাকির।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত স্থান থেকে চুরি করা পাঁচটি মহিষ নিয়ে ঝাটিবুনিয়া বাজারের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন গ্রেফতাররা। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তাদের পথরোধ করে মহিষের মালিকানা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এ সময় তারা কোনো কোনো সঠিক তথ্য উপস্থাপন করতে না পারায় তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করেন। উদ্ধার করা পাঁচটি মহিষ বর্তমানে স্থানীয় শাকিল চৌকিদার ওরফে মিন্টু মিয়ার কাছে জিম্মায় রাখা হয়েছে।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, মহিষ চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মহিষ স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে।
গলাচিপা থানা ওসি মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, মহিষ চুরির ঘটনায় মামলা হয়েছে। এ,আর
