কোটচাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক মুহাঃ শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরেন। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ