১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার

প্রতিবেদন:

·

,

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা থাকলেও সিআইডির তদন্তকারী কর্মকর্তা সেটি জমা দিতে পারেনি। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

২০১৬ সালের পাঁচই ফেব্রুয়ারি সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে একটি চক্র।

ওই বছর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হলে সেটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।