হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন

প্রতিবেদন:

·

, ,

হরমুজ প্রণালিতে নৌবাহিনীর পুঁতে রাখা মাইনে আঘাত পেয়ে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। এতে জাহাজটির যাত্রা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে নৌবাহিনীর বিবৃতির বরাতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বদিকে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের সময় একটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটি তার শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল।

বিবৃতিতে আরো বলা হয়, তেহরান বারবার জাহাজমালিকদের সতর্ক করে জানাচ্ছে, হরমুজ প্রণালি অনিরাপদ। সমন্বয় ছাড়া এই প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা অবৈধ জাহাজের জন্য এটি বন্ধ রয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ