সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ইটভাটাকে জরিমানা

প্রতিবেদন:

·

, , , , ,

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ লঙ্ঘনের দায়ে দুই ইটভাটার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

অভিযান সূত্রে জানা যায়, ইটভাটা দুটিতে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের নির্ধারিত মাপ অনুসরণ না করা এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের এ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আদালতের বিচারক ইউএনও খায়রুন্নাহার বলেন, ‘আইন অমান্য করে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে।’

Read this report in English · ইংরেজি সংস্করণ