রাঙ্গাবালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

রাঙ্গাবালীতে গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরমোজান্ত ইউনিয়নের মণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান তালুকদার মণ্ডল গ্রামের জালাল তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরমোজান্ত ইউনিয়নের মন্ডল গ্রামের কৃষক হাসান তালুকদার বুধবার সকালে গোয়াল ঘরের গরুর খাবারের জন্য বাড়ির কাছে ঘাস কাটতে যায়। হাসান ঘাস কাটার সময় তাকে সাপে দংশন করে। তাৎক্ষণিক চরমোন্তাজ থেকে হাসানকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জান্নাতুল নাইম তানহা জানান, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। সাপে কাটা রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় না।