মহেশপুরে মাশউকের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

প্রতিবেদন:

·

, , , , ,

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বেগমপুরে মানব শক্তি উন্নয়ন কেন্দ্রের (মাশউক) উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে জার্মানিভিত্তিক আন্তর্জাতিক প্রকল্পে অর্থায়নবিষয়ক সংস্থা বেনগোর (bengo) দুই বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তাঁরা হলেন জুলিয়া শুটজে (Julia Schuetze), সিনিয়র অ্যাডভাইজার (রিপোর্টিং, প্রভাব বিশ্লেষণ ও আন্তর্জাতিক প্রকল্পে অর্থায়ন) এবং ক্যাথারিনা ইফল্যান্ড (Katharina Iffland), সিনিয়র অ্যাডভাইজার (এশিয়া বিভাগ)।

স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। মাশউকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ