নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া (৮২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মজিরণ বেওয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মজিরণ বেওয়া নামের ওই বৃদ্ধা বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে রামেকে নিয়ে যাওয়ার সময় দুপুরে পথিমধ্যে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
