শিক্ষা ডেস্ক:
দেশের ৬৫৪টি বেসরকারি স্বতন্ত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্ন-মাধ্যমিক (ভোকেশনাল) শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পাঠদান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে যেসব প্রতিষ্ঠান এখনো অনুমতিপত্র সংগ্রহ করেনি, তাদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত অনুমতিপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ২ ফেব্রুয়ারির চিঠি অনুযায়ী অনুমোদনহীন বেসরকারি স্বতন্ত্র কারিগরি শিক্ষার এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নিম্ন-মাধ্যমিক (ভোকেশনাল) (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) শিক্ষাক্রম পরিচালনার জন্য ৬৫৪টি প্রতিষ্ঠানে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে।তে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো নিম্ন-মাধ্যমিক (ভোকেশনাল) শিক্ষাক্রমের পাঠদানের অনুমতিপত্র সংগ্রহ করেনি, সেসব প্রতিষ্ঠানকে প্রথমে চেয়ারম্যান বরাবর একটি প্রতিষ্ঠানপত্র দিয়ে পাঠদান পরিচালনার সক্ষমতার বিষয়ে অবহিত করতে হবে। এরপর সংশ্লিষ্ট শাখা থেকে প্রতিষ্ঠানভিত্তিক পাঠদানের অনুমতিপত্রের কপি সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা দেখুন এখানে…….

Read this report in English · ইংরেজি সংস্করণ
