যশোরের চৌগাছায় সুনামধন্য শিক্ষাবীদ, ইসলামী চিন্তাবীদ মাওলানা মুহাম্মদ ওসমান গনির ৩য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার দিনটি উপলক্ষে গ্রামের বাড়ীতে খতমে কোরআন মসজিদে মিলাদ মাহফিল দোয়া মোনজাত, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত ওসমান পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার ব্যাবস্থা করা হয়।
তাঁর কন্যা এ্যাড সালমা খাতুন বলেন, শনিবার বাদ আসর নিজ বাড়ীতে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উক্ত কর্মসূচিতে মরহুমের সহকর্মী, শুভাকাঙ্খী, শিক্ষার্থী, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি উপজেলার সিংহঝুলীশহীদ মশিয়ূর রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। ২০২৩ সালে ২২ নভেম্বর শিক্ষাবীদ মাওলানা ওসমান গনি মৃত্যু বরণ করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
