চৌগাছায় যুবদিবসে উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১৮ লাখটাকার ঋণ বিতরণ

প্রতিবেদন:

·

, , , , ,


এম এ রহিম, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের
মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব
উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়। ১৮
জন যুব উদ্যোক্তার মধ্যে ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এত সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান
অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য
ডা. মসলে উদ্দিন ফরিদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দক্ষ যুবক গড়ে তুলতে
হলে তরুণদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্ব
প্রযুক্তিনির্ভর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ এখন অনেকটাই হাতের নাগালে।
যুবসমাজকে প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দক্ষতা
অর্জন করতে পারলে বিদেশে যাওয়ার ওপর নির্ভর না করেও দেশে কর্মসংস্থান ও উদ্যোক্তা
হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের
অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ,
মুনীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ,উপজেলা
জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল
আহমেদ বিশ্বাস।
বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক
কর্মকর্তা গুলশান-ই-জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা বেগম, উপজেলা
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন সহায়ক
আরাফাত রহমান, প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া স¤পাদক এম এ মান্নান, উদ্যোক্তা
শাহীনুর রহমান, মেহেদী হাসান, সুমাইয়া আক্তার ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ জানান, যুবকদের
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং ঋণ
সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার প্রশিক্ষণ শেষে ১৮ জন যুব
উদ্যোক্তাকে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। নকশিকাঁথা তৈরি,

দুগ্ধখামার, মাছ চাষ এবং গরু-ছাগল মোটাতাজাকরণসহ বিভিন্ন আয়বর্ধক
কাজে এ অর্থ বিনিয়োগ করা হবে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ