গোয়াইনঘাটে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারিঘাট নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিক বিস্ফোরক ১৯টি এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সারীঘাট থেকে এসব বিস্ফোরক জব্দ করা হয়।

বিজিবির ভাষ্যমতে এসআরবির প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে টার্গেটটির সর্বশেষ অবস্থান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত স্থান হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত করা হয়। যার প্রেক্ষিতে আভিযানিক দল দ্রুত উক্ত এলাকায় গমন করে এবং টার্গেটের সর্বশেষ অবস্থান ঘেরাও করে বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) এর সহায়তায় উক্ত স্থানে সার্চ করে। উক্ত আভিযানিক দল বর্ণিত এলাকায়

পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিক বিস্ফোরক ১৯টি এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশেপাশের এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে, এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের নিমিত্তে বিজিবি এবং এসআরবির সমন্বয়ে এধরণের যৌথ অভিযানও পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপরোল্লিখিত বিস্ফোরক ও মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র ১০টি ও গোলাবারুদ ৪৮ রাউন্ড, প্লাস্টিক বিস্ফোরক ১৯টি, বিস্ফোরক পাওয়ারজেল ৫০টি, ডেটোনেটর ৪৮টি এবং ডেটোনেটিং কর্ড ৫৯ ফুট উদ্ধার করা হয়।