শিক্ষা ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার যে গুঞ্জন উঠেছে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই সরকার গ্রহণ করেনি। কেউ একটি আলোচনার কথা কেটে পত্রিকায় প্রকাশ করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিও শিক্ষকদের নিয়োগ নিয়ে এনটিআরসিএ সংক্রান্ত বিষয়টিতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; পুরো প্রক্রিয়াটি প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে।
আলোচনায় আসা খবরের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, গোপন আলোচনার কিছু অংশ খণ্ডিতভাবে বাইরে ছড়িয়ে পড়ে পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা সঠিক চিত্র প্রকাশ করে না। সরকার ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি আশ্বস্ত করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
