বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন-প্রধানমন্ত্রী

প্রতিবেদন:

·

,

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা ও অন্য নেতাদের অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দূরত্ব থাকতে পারে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পাশে না দাঁড়িয়ে বিরোধী দল বুঝিয়ে দিয়েছে, তারা জুলাইকে ধারণ করে না।

সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিরোধীদলীয় নেতাসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা সরকারি মঞ্চে না বসলেও জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে এসে বসতে পারতেন।

প্রধানমন্ত্রী বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহতদের সম্মান জানাতে তাঁদের অনুষ্ঠানে আসা উচিত ছিল।

তিনি আরও বলেন, বিরোধী দলের সঙ্গে সরকারের রাজনৈতিক দূরত্ব থাকতেই পারে। তবে শহীদ ও আহতদের পাশে দাঁড়ালে বোঝা যেত, তাঁরাও জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করেন। তাঁদের অনুপস্থিতি প্রমাণ করেছে, তাঁরা জুলাইকে ধারণ করেন না।