এম এ রহিম চৌগাছা
যশোরের চৌগাছায় সোনালী অতীত ক্লাবের কেক কেটে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ ক্লাবের উদ্বোধন করা হয়। ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে, চৌগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘সোনালী অতীত ক্লাব’। পৌর শহরের সরকারি শাহাদৎপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্লাবটির শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাবের সভাপতি সেলিম রেজা আওলিয়ার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, যশোর জেলার সাবেক ফুটবলার সহেল আল মামুন নিশাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, আব্দার রশিদ ও আইনাল হক প্রমুখ।
অনুষ্ঠানে চৌগাছার সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর সোনালী অতীতের খেলোয়াড়দের এক মঞ্চে দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।
একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ফুটবল নিয়ে বিভিন্ন স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত করে তোলেন।
র্যালি শেষে আয়োজিত সভায় বক্তারা চৌগাছার হারানো ফুটবল ঐতিহ্য ফিরিয়ে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার আহবান জানানো হয়। সোনালী অতীত ক্লাব ব্যাপক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এই ক্লাবের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা অভিজ্ঞ ফুটবলারদের সান্নিধ্যে এসে নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবে।
আগামীতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্লাবের উদ্বোধন ঘোষণা করে কেক কাটেন।
চৌগাছার ক্রীড়াঙ্গনে এই নতুন অধ্যায়ের শুরু তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা বলে সকলে আশা ব্যক্ত করেছেন। এ,আর
