মার্কিন সিনেট ও হাউজ, উভয় ক্ষেত্রেই, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ডেমোক্র্যাটরা। এখন প্রশ্ন হচ্ছে, নিয়ন্ত্রণ ফিরে পেলে লাভ কি?
আগামী বছরের জানুয়ারি থেকে আবার কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে আসবে ডেমোক্র্যাটদের হাতে, যা দেশটির আইন প্রণয়নের দায়িত্বে থাকা সরকারি শাখা।
কংগ্রেসের, সিনেট ও হাউজে, বর্তমানে, ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিবেচনা করলে ট্রাম্পের ক্ষমতা ছিল এককোথায় অনেক। তবে, এখন পরিস্থিতি বদলে যাচ্ছে।
মূলত, ডেমোক্র্যাটরা যখন কংগ্রেস ফিরে পাবে, তখন তারা আরও সহজে আইন পাস করতে পারবে। একইসঙ্গে, ওয়ার কিংবা বাজেট, উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্টের ডিসিশন কিংবা এজেন্ডাকে চ্যালেঞ্জ করতে পারবে তারা।
শুরু তাই নয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তও ইনিশিয়েট করতে পারবে তারা। ফলে, ট্রাম্পের জন্য যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা এতো সহজ হবে না।
