গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

প্রতিবেদন:

·

, ,

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। কয়েক বছর আগে এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।

এ ছাড়া গাজার উত্তরাঞ্চলেও হামলা চালানো হয়েছে। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই এলাকায় অবস্থিত তাজ মলও হামলার লক্ষ্যবস্তু হয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ