ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ভাহিদি বলেছেন, তাদের সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং শত্রুপক্ষের যেকোনো হামলা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি, ইরানের প্রতিপক্ষরা কৌশলগতভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।
সম্প্রতি সংঘটিত যুদ্ধগুলোর নথিপত্র নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে এসব মন্তব্য করেন ভাহিদি।
তিনি বলেন, শত্রুপক্ষ বড় ধরনের বিপর্যয়, গুরুতর স্থবিরতা ও কৌশলগত অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভাহিদি বলেন, সাম্প্রতিক সামরিক সাফল্যে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। বরং ইরানের সামরিক সক্ষমতা আরো উন্নত ও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আইআরজিসি প্রধান আরো বলেন, ‘মাঠপর্যায়ে আইআরজিসি এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও অধিকতর প্রস্তুত। শত্রুপক্ষকে অনেক গভীর পর্যন্ত পিছু হটতে বাধ্য করতে আমরা সক্ষম।’
