যশোর

Jashore district

  • চৌগাছায় জামায়াতের মিছিল সমাবেশ

    চৌগাছায় জামায়াতের মিছিল সমাবেশ

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চের সমর্থনে যশোরের চৌগাছায় পথসভা ও মিছিল করেছে উপজেলা জামায়াত।

    শুক্রবার বিকেলে উপজেলা শাখার উদ্যোগে শহরে একটি মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের প্রেসক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

    বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, মাস্টার রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ।

  • চৌগাছায় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আটক

    চৌগাছায় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আটক

    যশোরের চৌগাছায় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার খড়িঞ্চা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মান্নান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তিনি খড়িঞ্চা গ্রামরে মৃত আব্দুল কাদেরের ছেলে।
    এলাকাবাসী জানান বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি বাদী হয়ে খড়িঞ্চা দাখিল মাদ্রাসা এলাকায় কথিত বোমা হামলার অভিযোগ তুলে মামলা দায়ের করেন। সেই মামলায় বিএনপি-জামায়াতের অর্ধশত নেতা-কর্মীকে আসামী করা হয়।

    চৌগাছা থানার নবাগত ওসি কাজী বাবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সাথে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি রহিদুল ইসলাম খান ( দৈনিক আমার দেশ), সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), অধ্যক্ষ (ভারঃ) বি এম হাফিজুর রহমান , সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম ( দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত ( দৈনিক যায়যায় দিন), ক্রিড়া সম্পাদক এম এ মান্নান (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক রায়হান হোসেন ( দৈনিক যশোর), সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্ত (দৈনিক কাল বেলা), প্রভাষক আজিজুর রহমান(দৈনিক সময়ের আলো), দেওয়ান শফিকুল ইসলাম ( দৈনিক ভোরের ডাক), কালিমুল্লাহ সিদ্দীক (দৈনিক আগামীর সময়), আজম আশরাফুল ইসলাম ( দৈনিক জনবানী), ও কবি আবু জাফর বিশ্বাস প্রমুখ।

    এ মতবিনিময় সভায় ওসি কাজী বাবুল বলেন, চৌগাছা উপজেলা দেশের সীমান্তবর্তী হওয়ায় আমার প্রথম কাজ হবে মাদক ও চোরাচালানীদের প্রতিহত করা। সে জন্য সাংবাদিক ভাইদের একান্ত সহযোগীতা কামনা করছি।

  • সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছায় সিংহঝুলি আলিম মাদ্রাসার প্রধান গেটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সাবিরা সুলতানা মুন্নীর প্রতিনিধি আফিল উদ্দিন দফাদার, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম বকুল,মাওলানা মুখতার হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন দেওয়ান, শফিউদ্দিন দেওয়ান, আজিম উদ্দিন দেওয়ান,সামছুল হুদা দফাদার প্রমুখ।

    মাদ্রাসার এই প্রধান গেটটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হবে। সিংহঝুলি গ্রামের দুই জন বিশিষ্ট ব্যাক্তি শফিউদ্দিন দেওয়ান ও আনোয়ার হোসেন দেওয়ান এই নির্মাণ কাজের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন ।

    উল্লেখ্য তাদের পূর্বপুরুষরা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠা করতে ভুমিকা রেখেছিলেন।

  • সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

    যশোরের চৌগাছায় সিংহঝুলি আলিম মাদ্রাসার প্রধান গেটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সাবিরা সুলতানা মুন্নীর প্রতিনিধি আফিল উদ্দিন দফাদার, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম বকুল, মাওলানা মুখতার হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন দেওয়ান, শফিউদ্দিন দেওয়ান, আজিম উদ্দিন দেওয়ান,সামছুল হুদা দফাদার প্রমুখ।

    মাদ্রাসার এই প্রধান গেটটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হবে। সিংহঝুলি গ্রামের দুই জন বিশিষ্ট ব্যাক্তি শফিউদ্দিন দেওয়ান ও আনোয়ার হোসেন দেওয়ান এই নির্মাণ কাজের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন । উল্লেখ্য তাদের পূর্বপুরুষরা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠা করতে ভুমিকা রেখেছিলেন।

  • প্রভাতী ট্রেন চান যশোরবাসী

    প্রভাতী ট্রেন চান যশোরবাসী

    রাজধানী ঢাকায় জরুরি দাপ্তরিক কাজ, চিকিৎসা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে যেতে হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। ট্রেনের সময়সূচির সঙ্গে কাজের সময়ের সমন্বয় না থাকায় অনেক ক্ষেত্রে এক দিনের কাজ সারতে দুই দিন ব্যয় করতে হয়। বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হয় অতিরিক্ত যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ। এমন পরিস্থিতিতে যশোর, বেনাপোল, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—সকালে ঢাকাগামী ট্রেন চালু হবে, যাতে রাজধানীতে প্রয়োজনীয় কাজ শেষ করে একই দিনে ফিরে আসা যায়। এ প্রত্যাশা পূরণে পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জেলা প্রশাসক, যশোরের মাধ্যমে পাঠানোর জন্য দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

    স্মারকলিপিতে বলা হয়, পদ্মা সেতু রেল প্রকল্প চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেলযাত্রার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বেনাপোল-যশোর-ঢাকা রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সময়সূচির কারণে যাত্রীরা রাজধানীতে গিয়ে একই দিনে প্রয়োজনীয় কাজ শেষ করে ফেরার সুবিধা পাচ্ছেন না। ফলে চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও তাঁদের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সময় ও অর্থ—দুই দিক থেকেই বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

    বিশেষ করে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া রোগীদের ক্ষেত্রে যাতায়াতের সময় ও ব্যয় বড় ধরনের উদ্বেগের বিষয়। একইভাবে সরকারি-বেসরকারি দপ্তরে কাজ, ব্যবসায়িক লেনদেন কিংবা জরুরি প্রয়োজনে রাজধানীতে যাতায়াতকারীদের জন্য উপযোগী সময়সূচিতে ট্রেন না থাকায় দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জ এলাকার মানুষ পদ্মা সেতু রেলপথে ঢাকায় যাতায়াতের পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছে সংগঠনটি।

    কমিটির মতে, বর্তমান ট্রেনের সময়সূচি বহাল রেখে সকালে ঢাকাগামী প্রভাতী এক্সপ্রেস চালু করা হলে যাত্রীরা দিনের কাজ শেষ করে ফিরে আসার সুযোগ পাবেন। এতে কর্মঘণ্টা ও অর্থের সাশ্রয় হবে, কমবে অতিরিক্ত অবস্থানের প্রয়োজন। পাশাপাশি বেনাপোল স্থলবন্দর এবং যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে। ঢাকামুখী মানুষের যাতায়াতও সহজ হবে।

    স্মারকলিপিতে সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান ট্রেনের সময়সূচি বহাল রেখে বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালু; ঢাকা ও খুলনায় প্রতিদিন যাতায়াত করে অফিস করার উপযোগী সময়সূচি নির্ধারণ; আন্তঃনগর ট্রেনে সাধারণ শ্রেণির বগি এবং মালামাল ও কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি সংযোজন, ট্রেনের সাধারণ ভাড়া বাসভাড়ার চেয়ে কম রাখা; অনলাইন নিবন্ধনের বাইরে টিকিট সংগ্রহের বিকল্প ব্যবস্থা চালু এবং প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিটপ্রাপ্তি নিশ্চিত করা। এ ছাড়া দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

    স্মারকলিপিতে আরও বলা হয়, ফুল, ফল, সবজি ও মাছসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি যুক্ত করা হলে কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের পণ্য সহজে বাজারজাত করতে পারবেন। অন্যদিকে, সাধারণ শ্রেণির বগি ও সাশ্রয়ী ভাড়ার ব্যবস্থা থাকলে স্বল্প আয়ের মানুষও রেলপথে যাতায়াতের সুযোগ পাবেন। অনলাইন টিকিটের পাশাপাশি বিকল্প ব্যবস্থার দাবি জানানো হয়েছে, যাতে ইন্টারনেট ব্যবহার বা অনলাইন নিবন্ধনে সমস্যায় পড়া যাত্রীরাও সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।

    কমিটি জানায়, এসব দাবির বিষয়ে এর আগে রেল উপদেষ্টা ও রেল সচিবের কাছে স্মারকলিপি দেওয়া এবং তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংকট নিরসন, যাতায়াত ব্যয় কমানো এবং রাজধানীতে গিয়ে একই দিনে কাজ সম্পন্ন করার সুযোগ সৃষ্টিতে ছয় দফা দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

  • মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত

    যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং যশোর শহরের ১৭ বছর বয়সী এক কিশোর।

    আহত ব্যক্তিরা হলেন—যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং যশোর সদর উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোর।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুনহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে গভীর রাতে মোটরসাইকেল আরোহীরা কী কারণে মহাসড়কে চলাচল করছিলেন, তা স্থানীয়রা বা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

    যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন তরুণের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • যশোর জেনারেল হাসপাতালে মেডিক্যাল সামগ্রী প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    যশোর জেনারেল হাসপাতালে মেডিক্যাল সামগ্রী প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিক্যাল সামগ্রী প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি।

    চিকিৎসা সামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্য পায় সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। হিউম্যান অ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণ চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী।

    এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর ২৫০ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসাসেবা দেয়া হয় ৫০০ শয্যার। বিপুল সংখ্যক ওষুধ ও চিকিৎসা সামগ্রী সঙ্কটেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। এ চিকিৎসা সামগ্রী পাওয়ার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এ,আর

  • যশোরে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি পাঁচ এমপির

    যশোরে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি পাঁচ এমপির

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জেলার পাঁচটি সংসদীয় আসনের বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয় ও অবৈধ লেনদেনের মাধ্যমে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ অবস্থায় বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সরকারি নীতিমালা অনুসরণ করে যোগ্য ব্যবসায়ীদের ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

    আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ (বাঘারপাড়া- অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিরোধীদলীয় সংসদ সদস্য থাকলেও সার ডিলার নিয়োগে তাঁদের পরামর্শ ও সুপারিশ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও কৃষির সঙ্গে সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

    সংসদ সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষি উপকরণের ব্যবসার সঙ্গে যুক্ত প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে অনেককে ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি একাধিক ফৌজদারি মামলার আসামি, মাদক কারবারে আটকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তাঁরা।

    সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল কয়েকজন ডিলারের নাম উল্লেখ করে তাঁদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বাঘারপাড়া উপজেলার বাসুয়ারী ইউনিয়নের হাবিবুর ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ব্যাংক ডাকাতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। এমন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

    এ ছাড়া মনিরামপুর পৌরসভার নাফিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ পারভেজ রুবেলের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, রুবেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির ছেলে। একই উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সালাউদ্দীনের ডিলারশিপ পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

    তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার, প্রশাসন ও কৃষি বিভাগ কোনো বক্তব্য যোগ করা হয়নি।

    সার ডিলার নিয়োগের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটি গঠন নিয়েও আপত্তি জানিয়েছেন সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট সংসদ সদস্যদের পরামর্শ ও সুপারিশ উপেক্ষা করে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কৃষক, ব্যবসায়ী ও সামাজিক প্রতিনিধিদের যথাযথভাবে অন্তর্ভুক্ত না করে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।

    সংসদ সদস্যরা বলেন, সার ও বীজের সরবরাহ, বিতরণ, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কমিটি গঠনে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টতা, অভিজ্ঞতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    তাঁদের মতে, সার ডিলার নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে কৃষি উপকরণ বিতরণে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এতে প্রকৃত কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সার। তাই কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ডিলার নিয়োগে সততা, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। তাঁরা সার ডিলার নিয়োগে কথিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন ফরিদ, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহসেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ দলীয় নেতারা।

  • শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণবারসহ পাচারকারী গ্রেফতার

    শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণবারসহ পাচারকারী গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা-সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মরহুম গোলাম রসুলের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ,আর

  • চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে অ্যাডভোকেসি সভা ও ডিগনিটি কিডস্ বিতরণ

    চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে অ্যাডভোকেসি সভা ও ডিগনিটি কিডস্ বিতরণ


    যশোরের চৌগাছায় শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একীভূত শিক্ষায় প্রতিবন্ধী শিশুদের অর্থবহ অংশগ্রহণ ও সহায়তা বৃদ্ধিবিষয়ক অ্যাডভোকেসি সভা এবং ডিগনিটি ডিগনিটি কিডস্ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চৌগাছা প্রাথমিক শিক্ষা ভবনে আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে, সিডিডির সহযোগিতায় এবং লিলিয়ন ফন্ডসের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
    আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
    আশরাফ ফাউন্ডেশনের ফিল্ড ট্রেইনার নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশিষ কে চ্যাটার্জি।
    এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, রশিদুল ইসলাম ও মুনতাহিনা বিলকিস, ইউআরসি ইন্সপেক্টর নাজমিন নাহার এবং আশরাফ ফাউন্ডেশনের সিবিআর কর্মকর্তা মামুনুর রশিদ বকুলসহ প্রতিবন্ধী যুবকেরা।
    সভায় একীভূত শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠান শেষে ১৩ জন প্রতিবন্ধী কিশোরীদের মধ্যে ডিগনিটি কিডস্ বিতরণ করা হয়। এ,আর

  • চৌগাছায় পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত

    চৌগাছায় পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৭ অক্টোবর) বাদ আসর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
    শনিবার সকালে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন। হাম ও জ্বরের উপসর্গ নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
    জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাস্টার রহিদুল ইসলাম খান, উপজেলা এনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলিমুদ্দিন খান , বিএনপি নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
    জনপ্রতিনিধি হিসেবে ওবায়দুল ইসলাম সবুজের মৃত্যুতে পাশাপোল ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
    মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ,আর

  • চৌগাছায় হাম আক্রান্তে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

    চৌগাছায় হাম আক্রান্তে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

    যশোরের চৌগাছায় হাম আক্রান্ত হয়ে অবাইদুল ইসলাম সবুজ (৪০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    অবাইদুল ইসলাম সবুজ চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    স্বজনরা জানান, গত ৯ অক্টোবর সবুজ জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাঁকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হাম জ্বরে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আগে থেকেই হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

    সবুজ পাশাপোল গ্রামের আব্দুস সামাদের তিন সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিলেন। অবাইদুল ইসলাম সবুজের বৈবাহিক জীবনে ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

    বিষয়টি জানতে চাইলে যশোরের ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ হামজ্বরে আক্রান্ত ছিলেন।

    তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

  • চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

    চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

    যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২০) ও মিথিলা (১৮) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অয়ন যশোরের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা চৌগাছা পৌর শহরের বাকপাড়া এলাকার নাজমুল ইসলামের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা থেকে যশোরের দিকে যাওয়ার পথে টালিখোলা এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী অয়ন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক মিথিলা।

    দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত মিথিলাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

    মিথিলার পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা দুজন চৌগাছার আড়ারদাহ এলাকায় একটি কফি হাউসে যাচ্ছিলেন।

    অন্য একটি সূত্র জানিয়েছে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • চৌগাছায় ডিলার নিয়োগে ২০ লাখ টাকার অভিযোগ ভিত্তিহীন

    চৌগাছায় ডিলার নিয়োগে ২০ লাখ টাকার অভিযোগ ভিত্তিহীন

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    সার ডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা।

    ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাছাবাজারে গোবিন্দ কুমার রাহার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গোবিন্দ কুমার রাহা। বক্তব্যে বলা হয়, সরকার সম্প্রতি চৌগাছার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় বিসিআইসির সার ডিলার নিয়োগ দিয়েছে। উপজেলার ১২টি নতুন ডিলারশিপের কয়েকটি নিয়ে ফেসবুক ও কিছু অনলাইন পত্রিকায় মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা তাঁদের মানহানি করছে বলে তাঁরা দাবি করেন।

    লিখিত বক্তব্যে বলা হয়, ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদনকারীদের একজন বিশ্বাস ট্রেডার্সের মালিক শ্যামল কুমার বিশ্বাস। তাঁকে ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দিতে এম এ সালাম ও গোবিন্দ কুমার রাহা ২০ লাখ টাকা লেনদেন করেছেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে এ অভিযোগকে ‘কুচক্রী মহলের’ মনগড়া ও ভিত্তিহীন প্রচারণা বলে দাবি করা হয়।

    বক্তব্যে এম এ সালামের রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই বলে দাবি করা হয়। গোবিন্দ কুমার রাহাও জানান, তিনি ৩৩ বছর ধরে চৌগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধেও দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

    এক প্রশ্নের জবাবে এম এ সালাম বলেন, “যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা ৫ আগস্টের পরের বিএনপি। সুবিধা না পেয়ে তাঁরা দলের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছেন।”

    নতুন নিয়োগপ্রাপ্ত ডিলার শ্যামল কুমার বিশ্বাস বলেন, “আমি কোনো নির্দিষ্ট দলের কর্মী ছিলাম না, মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার খাতিরে অনেকের সঙ্গে ওঠাবসা করতে হয়েছে। ডিলার নিয়োগের জন্য কোনো অনৈতিক লেনদেন করিনি, সরকারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়োগ পেয়েছি। একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বলায় চন্দ্র পালসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  • চৌগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    চৌগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    প্রতিনিধি, চৌগাছা, যশোর

    : যশোরের চৌগাছায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
    এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব চৌগাছার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি ও দৈনিক রানারের চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান।

    আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।
    প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রানার’র চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক রানারকে তার মূল আদর্শ ও ঐতিহ্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে পত্রিকাটিকে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। মানুষের কথা তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণমানুষের আস্থা ধরে রাখার মধ্য দিয়েই একটি সংবাদপত্রের প্রকৃত সার্থকতা অর্জিত হয়। তাঁরা দৈনিক রানারের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, সাংবাদিক আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যামল দত্ত, এম এ মান্নান, আজম আশরাফুল, ফকরুল ইসলাম, রায়হান হোসেন, মাহবুবুর রহমান ডবলু প্রমুখ।

    এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর কর্মকর্তা শাহিনুর রহমান, বিএনপি নেতা তুহিনুর রহমান, জামায়াত নেতা সোহেল রানা জিকো, টনিরাজ খান, সাগর খান, তুষার আহমদ, সাংবাদিক নাকিব খান, অনলাইন একটিভিস্ট কামরুল হাসান, রায়হান উদ্দিন, শিবির নেতা এহসানুল কাদির ইমরোজ, আলফাজ হুসাইন, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    প্রতিনিধি, চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চৌগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন নাহার, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। সভাশেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অগ্নি নির্বাপক, দূঘর্টনায় উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমের মহড়া প্রদর্শন করা হয়। এ,আর

  • চৌগাছায় ট্রাক চাপায় প্রবীণ শিক্ষক নিহত

    চৌগাছায় ট্রাক চাপায় প্রবীণ শিক্ষক নিহত

    চৌগাছা (যশোর) সংবাদদাতা

    যশোরের চৌগাছায় নুরুল আলম @ লুৎফর মাস্টার (৬৫) নামে একজন প্রবীণ শিক্ষক ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা ১১টার সময় নুরুল আলম ভ্যানযোগে শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তিনি ইসলামি ব্যাংকের সামনে পৌছাঁলে একটি ট্রাক ( সাতক্ষীরা -ট- ১১-০১৯৩) নুরুল আলমের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এসময় তিনি চলন্ত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তিনি সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ট্রাক ও তার চালক শাহিন হোসেন পুলিশ হেফাজতে আছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ, আর

  • চৌগাছায় উৎসবমুখর দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

    চৌগাছায় উৎসবমুখর দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

    যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় জানানো হয় চৌগাছার ৫১ টি পুজামন্ডপের প্রতিটি মন্ডপে কঠোর ভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। আরো জানানো হয় এ বছর পুলিশের সাইবার টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে ব্যাপক ভূমিকা রাখবে। সভায় আরো উপস্থিত ছিলেন চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা শিকদার নুরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ, চৌগাছা সরকারি কলেজের আব্দুল হামিদ কেনেডি,দূর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান ও সাংবাদিক নেতারা।

  • শার্শায় ৩২টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা লিটন

    শার্শায় ৩২টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা লিটন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।

    শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় বেনাপোলের হোটেল সানরুপে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

    দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

    এতে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাশ, সাধারণ সম্পাদক নীল কমল এবং বেনাপোল পাঠবাড়ি পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবিন পাল।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ। এ,আর

  • কেশবপুরে একই দিনে দুই বৃদ্ধের আত্মহত্যা

    কেশবপুরে একই দিনে দুই বৃদ্ধের আত্মহত্যা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের কেশবপুরে বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র। শুক্রবার রাতে উপজেলার পৃথক গ্রামে এ ঘটনা ঘটে। তাঁদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত হাজারি লাল দাসের ছেলে পঞ্চানন দাস (৭০) এবং কড়িয়াখালী গ্রামের ছবেদ আলি গাজীর ছেলে রুহল কুদ্দুস (৬০)।

    হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পেটের ব্যথা সহ্য করতে না পেরে পঞ্চানন দাস ঘরে থাকা ঘাস মারার বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ওই রাতেই তাঁকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

    অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কড়িয়াখালী গ্রামের নিজ বাড়ির রান্নাঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন রুহল কুদ্দুস। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রেহেনেয়াজ জানান, রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে পঞ্চানন দাস ও কুদ্দুস আত্মহত্যা করেছেন।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের মরদেহ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।এ,আর

  • চৌগাছায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ 

    চৌগাছায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ 

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছায় রাস্তার পাশে রেখে ফসলের ক্ষেত দেখতে যাওয়ার পর একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) মোটরসাইকেলের মালিক মিলন হোসেন চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার বড়খানপুর খুদেচারা বটতলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

    মিলন হোসেন জানান, সকালে রাস্তার পাশে আমার কালো রঙের পালসার মোটরসাইকেলটি রেজিষ্ট্রেশন নং: যশোর-ল-১৫-৮৫২০ রেখে ফসলের ক্ষেত দেখতে যায়। আধা ঘণ্টা পর ফিরে এসে দেখি সেখানে আমার মোটরসাইকেলটি নেই।

    চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর ডিএইচএক্সসিএনএফ২৬৩২৫ এবং চেসিস নম্বর পি এস ইউ এ ১১ সি ও য়াই ২ পিটি এম ০৬৯৬৯।

    চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই বদরুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ,আর

  • শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের সহকারী নিহত

    শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের সহকারী নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন।

    মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

    নিহত আরিফের বাড়ি বগুড়ার শেরপুরে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান।

    স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কাভার্ডভ্যানটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে চালকের সহকারী আরিফ মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: সুখেন্দু কুমার মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফের হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

    এসআই আনিছুর বলেন, ‘গাড়ির চালক ঘটনার পরই পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ডভ্যানটি হেফাজতে নেয়া হয়েছে।’ এ,আর

  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, আটক ১

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, আটক ১

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সরোয়ার হুসাইন বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম (২২) একজনকে গ্রেপ্তার করেছেন চৌগাছা থানা পুলিশ। শফিকুল ইসলাম চৌগাছা উপজেলার বাঘারদাঁড়ি গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

    থানা সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এ ঘটনায় মঙ্গলবার নিহত মিজানুর রহমানের বড় ভাই সরোয়ার হুসাইন বাদী হয়ে চৌগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

    জানা যায়, ঘটনার দিন গভীর রাতে তিন চোর উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করছিল। টের পেয়ে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম চিৎকার করলে গ্রামবাসি চোরেদের ধাওয়া করে। জনগণের ধাওয়া খেয়ে দুই জন পালাতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে গ্রামবাসি। এ সময় গ্রামবাসির এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত হয় মিজানুর রহমান । এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ আহত মিজানুরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ,আর

  • চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি বাবার আত্মহত্যা

    চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি বাবার আত্মহত্যা

    যশোরের চৌগাছায় রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মৃত হানেফ আলী মন্ডলের ছেলে।

    সোমবার ভোরবেলা তার প্রতিবেশি বাদল মন্ডলের বাড়ির পাশে আম গাছের ডালে তিনি গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। সকালে প্রতিবেশিরা তার লাশ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা লাশ নামান।

    পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রবিউল ইসলাম তার একমাত্র ছেলে তরিকুল ইসলামকে (২৫) বাড়িতে কাজ না করার কারণে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।

    এ ঘটনায় রবিউল ইসলামের ভাই আশাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। পরে ওই মামলায় রবিউল ইসলাম কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান।

    পরিবার ও স্থানীয়দের ধারণা, ছেলে হত্যার ঘটনা এবং মামলা নিয়ে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

    চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ।

    প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরীন সুলতানা।

    চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাস্টার তবিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইনাল হক, ফজলুর রহমান আসাদ, মো: আয়ুব হোসেন, আব্দুল আলীম,মো: কামরুজ্জামান, গোলাম রব্বানী,মো: রবিউল ইসলাম, আজম আশরাফুল ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও আশরাফুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ, সাংবাদিকগণ ও সুধী মন্ডলী।

  • চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালন

    চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালন

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে চৌগাছা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকরা উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন।

    র‍্যালিতে অংশ নেওয়া বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা শিক্ষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিও জানান।

    র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌগাছা উপজেলা শাখার সহ-সভাপতি কামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম মোরশেদ,উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এ,আর

  • চৌগাছায় মাঠজুড়ে সবুজের সমারোহ

    চৌগাছায় মাঠজুড়ে সবুজের সমারোহ

    মাচায় মাচায় লতিয়ে উঠেছে সিমগাছ। কোথাও ফুল, কোথাও ঝুলছে কচি সিম। ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে ওঠেন কৃষক। কেউ গাছের পরিচর্যা করছেন, কেউবা পাকা সিম তুলে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। আগাম ফলন ও ভালো দামের প্রত্যাশায় যশোরের চৌগাছা উপজেলার চুটারহুদার মাঠে এবার সিম চাষে আগ্রহ বেড়েছে।

    চুটারহুদার একই মাঠে সিম চাষ করেছেন রফিকুল ইসলাম, মুসা মণ্ডল, নজু, সাজেদুল, শুকুর আলীসহ কয়েকজন কৃষক। একজনের সফলতা দেখে পাশের জমির কৃষকরাও আগাম সিম চাষে আগ্রহী হয়েছেন।
    চুটারহুদার মাঠে ১০ কাঠা জমিতে সিম চাষ করেছেন কৃষক রফিকুল ইসলাম। এরই মধ্যে তাঁর ক্ষেতের সিম বাজারে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতে ভালো দামে সিম বিক্রি করতে পেরে স্বস্তিতে রয়েছেন তিনি।
    রফিকুল ইসলাম জানান, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, মাচা তৈরি, শ্রমিক ও পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আগাম ফলন হওয়ায় ইতোমধ্যে সিম বিক্রি শুরু করেছেন এবং ভালো দামও পেয়েছেন।

    তিনি বলেন, ‘এবার গাছ খুব ভালো হয়েছে। সিমও আগে ধরেছে। ইতোমধ্যে বিক্রি শুরু করেছি এবং ভালো দাম পেয়েছি। আগাম সিম হওয়ায় সামনে আরও ভালো দাম পাব বলে আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভালো হবে।’

    রফিকুল ইসলামের পাশের জমিতে সিম চাষ করেছেন মুসা মণ্ডল। একই মাঠের অন্য জমিতে আবাদ করেছেন নজু ও সাজেদুল। শুকুর আলীসহ আরও কয়েকজন কৃষকও সিম চাষ করেছেন।
    কৃষকদের আবাদে পুরো মাঠজুড়ে তৈরি হয়েছে সবুজের আবহ। মাচায় ঝুলে থাকা সিম দেখে বোঝা যায়, মৌসুমের শুরুতেই বাজার ধরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
    স্থানীয় কৃষকদের ভাষ্য, সিমের বাজারে চাহিদা থাকায় আগাম ফলন তুলতে পারলে ভালো দাম পাওয়ার সুযোগ থাকে। তবে আবহাওয়া, রোগবালাই ও বাজারদরের ওঠানামা তাঁদের জন্য বড় ঝুঁকি। ফলে আগাম ফলনের পাশাপাশি বাজারদরের দিকেও নজর রাখতে হচ্ছে।

    চৌগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় সিম চাষের আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে বর্তমানে ১১০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।
    ইউনিয়নভিত্তিক হিসাবে ফুলসারা ইউনিয়নে ২৩ হেক্টর, সিংহঝুলি ইউনিয়নে ১৫, পাতিবিলা ইউনিয়নে ১৭, নারায়ণপুরে ৪২ এবং সুখপুকুরিয়া ইউনিয়নে ১৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এ ছাড়া স্বরূপদাহ ইউনিয়নেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজি চাষ হচ্ছে।

    কৃষি বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, চৌগাছায় সবজি চাষ অনেক কৃষকের জন্য বাজারমুখী উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে।
    সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এমন পরিস্থিতিতে আগাম সবজি চাষ করে বাজারে সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন চৌগাছার কৃষকরা।
    কৃষকদের ধারণা, অন্যান্য এলাকায় সবজির সরবরাহ কম থাকলে আগাম উৎপাদিত সিমসহ বিভিন্ন সবজি তুলনামূলক ভালো দামে বিক্রি হতে পারে। এতে উৎপাদন খরচ পুষিয়ে লাভের সুযোগ তৈরি হতে পারে।
    তবে আগাম সবজি চাষে ঝুঁকিও রয়েছে। অতিবৃষ্টি, জলাবদ্ধতা, রোগবালাই ও বাজারদরের ওঠানামা কৃষকের হিসাব বদলে দিতে পারে। এ কারণে সময়মতো কৃষি পরামর্শ, রোগবালাই নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    কৃষকদের মতে, আগাম সবজি চাষে বীজ, সার, কীটনাশক, মাচা তৈরি ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। অনেক কৃষকের পক্ষে একসঙ্গে এসব ব্যয় বহন করা কঠিন। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনা বা উপকরণ সহায়তা পাওয়া গেলে আরও কৃষক আগাম সবজি চাষে আগ্রহী হবেন।

  • ড্রাগনে যত্নের মাধ্যমে ফলন বাড়বে

    ড্রাগনে যত্নের মাধ্যমে ফলন বাড়বে

    ড্রাগন ফল ভিটামিন, খনিজ, খাদ্যআঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। দেশে এর চাষ ও বাজারচাহিদা বাড়ছে। ছাদ কৃষি থেকে মাঠপর্যায়ে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষের সুযোগও রয়েছে। সঠিক জাত নির্বাচন, চারা তৈরি, রোপণ, খুঁটি স্থাপন, সার ব্যবস্থাপনা ও রোগ-পোকা দমন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে এ চাষে ভালো ফলন পাওয়া সম্ভব। এ বিষয়ে নিয়মিত আয়োজন ‘রানার কৃষি’তে পরামর্শ দিয়েছেন যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

    ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনার কারণে ফলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে উৎপাদন বাড়ানো গেলে একদিকে কৃষকের আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে বিদেশ থেকে ফল আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

    উপযুক্ত জলবায়ু ও মাটি
    ড্রাগন ফল উষ্ণ জলবায়ুর ফসল। সাধারণত ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ ফল চাষের জন্য উপযোগী। অতিরিক্ত ঠান্ডা ও তুষারপাত গাছের জন্য ক্ষতিকর। বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে ড্রাগন ফল ভালো জন্মে। মাটির পিএইচ ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ হলে তা চাষের জন্য উপযোগী।
    আমাদের দেশে বর্তমানে বাউ ড্রাগন ফল-১ ও বাউ ড্রাগন ফল-২ জাত চাষ করা হচ্ছে। বাণিজ্যিক বাগান স্থাপনের ক্ষেত্রে এলাকার আবহাওয়া, মাটির ধরন ও বাজারচাহিদা বিবেচনা করে উপযুক্ত জাত নির্বাচন করা প্রয়োজন।

    চারা তৈরি ও রোপণ
    সাধারণত কাণ্ডের ডাল বা কাটিংয়ের মাধ্যমে ড্রাগন ফলের চারা তৈরি করা হয়। সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে ৮–১০ ইঞ্চি লম্বা কাটিং সংগ্রহ করতে হবে। কাটিং সংগ্রহের পর প্রায় সাতদিন ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে নিতে হয়। এতে কাটিংয়ের কাটা অংশ শুকিয়ে যায় এবং রোপণের পর পচনের ঝুঁকি কমে।
    মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর পর্যন্ত ড্রাগন ফলের চারা রোপণ করা যায়। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর প্রায় ২ ফুট চওড়া ও ২ ফুট গভীর গর্ত তৈরি করতে হবে।
    চারা রোপণের আগে প্রতিটি গর্তে ১০–১৫ কেজি গোবর সার, ২০০ গ্রাম টিএসপি ও ১৫০ গ্রাম এমওপি প্রয়োগ করা যেতে পারে। জমিতে পানি নিষ্কাশনের সমস্যা থাকলে গর্তের নিচে বালু ব্যবহার করা যেতে পারে।

    খুঁটি স্থাপন ও চারা লাগানো
    ড্রাগন ফল গাছ লতানো প্রকৃতির হওয়ায় গাছকে ভর দেওয়ার জন্য শক্ত খুঁটি প্রয়োজন। এজন্য ৪ ইঞ্চি বাই ৩ ইঞ্চি বেড়ের ৮ থেকে ১০ ফুট লম্বা আরসিসি খুঁটি ব্যবহার করা যায়। খুঁটির প্রায় দেড় ফুট মাটির নিচে রেখে ভালোভাবে বসিয়ে দিতে হবে।
    খুঁটির মাথায় টায়ার অথবা ১ থেকে ১ দশমিক ৫ ফুট ব্যাসের বৃত্তাকার রডের কাঠামো তৈরি করতে হয়। প্রতিটি খুঁটির চারপাশে চারটি করে কাটিং রোপণ করা যায়। তবে কাটিংয়ের গোড়া ৩ থেকে ৪ ইঞ্চির বেশি মাটির নিচে দেওয়া যাবে না। রোপণের পর চারাগুলোকে আলতোভাবে খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে।
    সঠিক পরিচর্যা ও অনুকূল পরিবেশ পেলে রোপণের প্রায় ছয় থেকে সাত মাসের মধ্যে গাছে ফল আসতে পারে। তবে ফলন ও উৎপাদনকাল জাত, পরিবেশ, পরিচর্যা ও ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।

    রোগবালাই ও পোকামাকড়
    ড্রাগন ফলের বাগানে অ্যানথ্রাকনোজ, গোড়াপচা, কাণ্ডপচা ও কাণ্ডের ক্যানকার জাতীয় রোগ দেখা দিতে পারে। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত আক্রান্ত অংশ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোগ নিয়ন্ত্রণে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় ও সঠিক সময়ে প্রয়োগ করতে হবে।
    বাগানে পানি জমতে দেওয়া যাবে না। অতিরিক্ত পানি জমে থাকলে গোড়া ও কাণ্ড পচে যাওয়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং গাছের ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
    ড্রাগন ফলে থ্রিপস, মিলিবাগ ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ ও ফল নিয়মিত পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে হবে। পোকার আক্রমণ হলে নিমতেল ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।

    পরিচর্যায় গুরুত্ব
    ড্রাগন ফলের ভালো ফলনের জন্য শুধু চারা রোপণ করলেই হবে না; নিয়মিত আগাছা পরিষ্কার, সঠিক সার ব্যবস্থাপনা, প্রয়োজন অনুযায়ী সেচ ও পানি নিষ্কাশন, রোগ-পোকা পর্যবেক্ষণ এবং গাছের বাড়তি শাখা-প্রশাখা ব্যবস্থাপনা করতে হবে। গাছ যাতে পর্যাপ্ত আলো-বাতাস পায়, সেদিকেও নজর দিতে হবে। ড্রাগন ফল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এর চাহিদা ক্রমেই বাড়ছে। তাই বাড়ির ছাদ, বসতভিটা কিংবা উপযুক্ত কৃষিজমিতে পরিকল্পিতভাবে ড্রাগন ফলের চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। দেশীয় উৎপাদন বাড়াতে পারলে কৃষকের জন্য নতুন আয়ের ক্ষেত্র তৈরির পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

  • চৌগাছায় গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

    চৌগাছায় গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার লালন শাহ মাজার এলাকার বাটিকামারি গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিল তিনজন চোর। বিষয়টি বুঝতে পেরে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম ডাক-চিৎকার করলে গ্রামবাসী চোরদের ধাওয়া করে। জনগণের ধাওয়া খেয়ে দু’জন পালাতে সক্ষম হলেও মিজানুর রহমানকে ধরে ফেলে গ্রামবাসী।

    এ সময় গ্রামবাসীর এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিজানুর রহমানকে হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ,আর

  • শখের মোটরসাইকেলেই শেষ হলো জুবায়েরের জীবন

    শখের মোটরসাইকেলেই শেষ হলো জুবায়েরের জীবন

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ‘মোটরসাইকেল কিনে দেওয়ার পর থেকেই ভয় হতো। বাইরে থাকলে অপরিচিত নম্বর থেকে ফোন এলেই বুক কেঁপে উঠত ,এই বুঝি কোনো দুঃসংবাদ এলো।’ ছেলের মরদেহের পাশে বসে কথাগুলো বলছিলেন জুবায়ের হোসেনের বাবা আলীম দফাদার। কিছুক্ষণ পরপর কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

    রোববার সকালে যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় নিহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হোসেন (১৫)। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরও দুই সহপাঠী আহত হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জুবায়ের উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দফাদারের ছেলে। আহত দুই শিক্ষার্থী হলো একই গ্রামের লিখন (১৫) ও ফাহিম (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

    স্বজনেরা জানান, সকালে জুবায়েরের পালসার মোটরসাইকেলে করে তিন বন্ধু প্রাইভেট পড়তে যাচ্ছিল। ফাসতলা এলাকায় পৌঁছালে মহেশপুরের দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

    স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

    হাসপাতালে ছেলের মরদেহের পাশে বসে আলীম দফাদার বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে সিঙ্গাপুরে থাকে। জুবায়ের নবম শ্রেণিতে পড়ত। অনেক দিন ধরেই মোটরসাইকেলের জন্য বায়না করছিল। আমি কিনে দিতে চাইনি। পরে ওর ভাইও বলল, যেহেতু বায়না করছে, কিনে দিতে। সাত-আট মাস আগে পালসার মোটরসাইকেলটি কিনে দিয়েছিলাম।’

    তিনি বলেন, ‘যেদিন মোটরসাইকেল কিনে দিয়েছি, সেদিন থেকেই ও বাইরে থাকলে ভয় হতো। অচেনা নম্বর থেকে ফোন এলেই মনে হতো, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। আজ সেই ভয়টাই সত্যি হলো।’

    এ কথা বলতে বলতে অঝোরে কাঁদছিলেন তিনি।

    ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছিলেন জুবায়েরের মা। আহাজারি করে তিনি বলছিলেন, ‘ও বাবা, তুই কেন কথা শুনলি না? মোটরসাইকেল নিতে তোকে নিষেধ করেছিলাম। তোর বাবাও নিষেধ করেছিল। তুই কেন শুনলি না?’

    জুবায়েরের কয়েকজন বন্ধু জানান, মোটরসাইকেল চালানোর প্রতি তার বেশ আগ্রহ ছিল। তাদের দাবি, জুবায়ের প্রায়ই ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালাত। তবে রোববারের দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি কত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে জুবায়েরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • চৌগাছায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চৌগাছায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে চৌগাছা থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চৌগাছা উপজেলার আহবায়ক গোবিন্দ কুমার রাহা,চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল,উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খান,পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, প্রেসক্লাব চৌগাছার সহ-সাধারণ সম্পাদক এম এ রহিম, চৌগাছা থানার অফিসার (তদন্ত) নুরুল আমিন শিকদার প্রমুখ।

    সভায় দুর্গা উৎসবকে যাতে নির্বিঘ্নভাবে উদযাপন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন

    চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন

    এম এ রহিম চৌগাছা

    যশোরের চৌগাছায় সোনালী অতীত ক্লাবের কেক কেটে উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ ক্লাবের উদ্বোধন করা হয়। ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে, চৌগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘সোনালী অতীত ক্লাব’। পৌর শহরের সরকারি শাহাদৎপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্লাবটির শুভ উদ্বোধন করা হয়।

    এতে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাবের সভাপতি সেলিম রেজা আওলিয়ার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

    সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, যশোর জেলার সাবেক ফুটবলার সহেল আল মামুন নিশাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, আব্দার রশিদ ও আইনাল হক প্রমুখ।

    অনুষ্ঠানে চৌগাছার সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর সোনালী অতীতের খেলোয়াড়দের এক মঞ্চে দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।

    একটি আনন্দ র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফুটবল নিয়ে বিভিন্ন স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত করে তোলেন।

    র‍্যালি শেষে আয়োজিত সভায় বক্তারা চৌগাছার হারানো ফুটবল ঐতিহ্য ফিরিয়ে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার আহবান জানানো হয়। সোনালী অতীত ক্লাব ব্যাপক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এই ক্লাবের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা অভিজ্ঞ ফুটবলারদের সান্নিধ্যে এসে নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবে।

    আগামীতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্লাবের উদ্বোধন ঘোষণা করে কেক কাটেন।

    চৌগাছার ক্রীড়াঙ্গনে এই নতুন অধ্যায়ের শুরু তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা বলে সকলে আশা ব্যক্ত করেছেন। এ,আর

  • চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

    চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ হলরুমে এ অনুষ্ঠান করা হয়।

    এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু শরীফ বকুল। অনুষ্ঠানের শুরুতে অতিথি এবং নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় । প্রভাষক শহীদ আলম ও সাজেদা খাতুনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলা প্রভাষক রফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক শফিকুল ইসলাম, রসায়ন প্রভাষক আইনুল হক, ইসলাম শিক্ষা প্রভাষক মেহেদী ইসলাম। ছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন প্রথম বর্ষের ছাত্র সিয়াম হোসন, নায়িম হোসেন, সুরাইয়া , বৃষ্টি খাতুন ও শশি । বক্তৃতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ,আর

  • চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় মিলন হোসেন (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। বুধবার গভীর রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামে নিজ বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে।

    মিলন হোসেন (৪৫) ওই গ্রামের সামছুল আলমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, রাতে বাথরুম থেকে তার গোঙানির শব্দ শুনতে পান তারা।

    পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

    পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য, মিলন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান তারা।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ,আর

  • চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল

    চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল


    এম এ রহিম চৌগাছা (যশোর)
    যশোরের চৌগাছায় প্রতিবন্ধী শিশু ও যুবাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন আন্তর্জাতিক দাতা সংস্থা লিলিয়ান ফন্ডসের প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী তারা চৌগাছা উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, অংশীজন, প্রতিবন্ধী যুবা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

    উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে স্থানীয় অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিতকরণ, অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

    মতবিনিময় শেষে লিলিয়ান ফন্ডসের প্রতিনিধি আলোদিয়া ক্যাটরিনা সান্তোস ও অ্যাঞ্জেলা ফ্রিংস, আশরাফ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত একটি কক্ষের উদ্বোধন করেন। স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্য কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

    এরপর বিকেল ৩টায় প্রতিনিধি দলটি সিএমআইটি কলেজে প্রতিবন্ধী যুবাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রতিবন্ধী যুবাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা, কর্মসংস্থান এবং সমাজে অর্থবহ অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যুবারা তাদের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

    বিকেল সাড়ে ৩টায় প্রতিনিধি দলটি খড়িঞ্চা গ্রামের কেয়ারগিভার রিসোর্স সেন্টার (সিআরসি) পরিদর্শন করেন। সেখানে প্রতিবন্ধী শিশু ও যুবাদের মায়েদের সঙ্গে মতবিনিময় সভায় তারা পরিবারের অভিজ্ঞতা, সন্তানদের যত্ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে কথা বলেন।

    বিকেল ৪টায় প্রতিনিধি দলটি আশরাফ ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে অবগত হন এবং প্রতিবন্ধী শিশু ও যুবাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চলমান উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিডিডির প্রোগ্রাম ম্যানেজার এস এম আলী হাসনাইন ফাতিম ইয়ুথ এনগেজমেন্ট অফিসার বৈশাখী পশারী দ্রুতি, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর, সিএমআইটি কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন মনির, আশরাফ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও সিবিআর কর্মসূচির আশিষ চ্যাটার্জি, ফিল্ড ট্রেনার নজরুল ইসলাম,সিবিআর অফিসার মামুনুর রশিদ বকুল, সিবিআর ফ্যাসিলিটেটর সাইদুল ইসলাম, কমিউনিটি সিবিআর কর্মী পিংকি খাতুন, আশরাফ ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অফিসার রকিবুল ইসলাম রিফাত এবং ইয়ুথ ক্লাবের সদস্য আরজিনা খাতুন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিবন্ধী যুবা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দলের এ পরিদর্শনের মধ্য দিয়ে চৌগাছায় প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্য চলমান কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অংশীজনদের সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।

  • যশোরে আগাম মেটে আলুর চাষ

    যশোরে আগাম মেটে আলুর চাষ

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবজির অন্যতম প্রধান উৎপাদন এলাকা যশোরে এবার আগাম মেটে আলুর বাম্পার ফলন হয়েছে। শীতের আগেই বাজারে আসা এ কন্দজাতীয় ফসলের দামও রয়েছে চড়া। কম খরচ ও তুলনামূলক কম পরিচর্যায় ভালো লাভ হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় মেটে আলুর চাষ বেড়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ খরিফ-২ মৌসুমে জেলায় ৬ হাজার ৬৬৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৬৮০ হেক্টর জমিতে মেটে আলুর চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ৫২০ হেক্টর। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সদর, ঝিকরগাছা, চৌগাছা ও শার্শায় বাণিজ্যিকভাবে এ আলুর চাষ বেশি হচ্ছে।
    যশোর বড় বাজার, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আগাম মেটে আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। বড় আকারের আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত।

    যশোর বড় বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘আগাম মেটে আলু বাজারে এলেই মানুষ কিনছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে মেটে আলুর তরকারি এ অঞ্চলের মানুষের খুব পছন্দ। এখন প্রতিদিন ১ থেকে ২ মণ মেটে আলু বিক্রি করছি। সামনে শীত বাড়লে দাম কিছুটা কমবে।’

    কম খরচে বেশি লাভ
    যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের কৃষক আব্দুল মজিদ তিন বছর ধরে মেটে আলু চাষ করছেন। এবার তিনি ৪০ শতক জমিতে এ আলু চাষ করেছেন। তিনি বলেন, ‘এক বিঘা জমিতে মেটে আলু চাষ করতে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। বীজ, বাঁশের মাচা আর জৈব সার দিলেই হয়। কোনো কীটনাশক লাগে না। এক বিঘা জমি থেকে ৪০ থেকে ৫০ মণ আলু পাওয়া যায়। আগাম বাজারে বিক্রি করলে ১ লাখ টাকার বেশি থাকে।’
    তিনি আরও বলেন, ‘মেটে আলুর সবচেয়ে বড় সুবিধা হলো এটি গরু-ছাগলে খায় না। মাচায় ঝুলে থাকে বলে পচে যাওয়ার ভয় কম। মাটির নিচেও ৫ থেকে ১০ কেজি ওজনের আলু হয়। উপরে একটা, নিচে আরেকটা—ডাবল লাভ।’
    চৌগাছার ফুলসারা গ্রামের নারী কৃষক আমির হোসেন বাড়ির আঙিনার পতিত জমিতে মেটে আলু চাষ করে লাভবান হয়েছেন। তিনি বলেন, ‘বাড়ির পাশে ১০ শতক জমিতে ২০টি মেটে আলুর গাছ লাগিয়েছি। তেমন সার-পানি দিতে হয় না। বর্ষার সময় লাগালে এমনিতেই হয়ে যায়। গত বছর ১৫ হাজার টাকার আলু বিক্রি করেছি। এবার আরও বেশি হবে আশা করছি।’

    পুষ্টিগুণেও সমৃদ্ধ
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ‘মেটে আলুতে শর্করা, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি সহজে হজম হয় এবং শরীরে শক্তি যোগাতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্যও পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।’
    তবে মেটে আলুর পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধে ভূমিকা নিয়ে যে নির্দিষ্ট দাবিগুলো করা হচ্ছে, সেগুলোর বৈজ্ঞানিক প্রমাণ ও প্রাসঙ্গিকতা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

    চাষ বাড়াতে উদ্যোগ
    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হাসান বলেন, ‘যশোরের মাটি মেটে আলু চাষের জন্য উপযোগী। বিশেষ করে উঁচু ও বেলে দোআঁশ মাটিতে ফলন ভালো হয়। আমরা কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ করছি এবং মাচা পদ্ধতিতে চাষে উৎসাহিত করছি।’
    তিনি বলেন, ‘মেটে আলু লাভজনক ফসল। একবার বীজ লাগালে পরবর্তী বছরগুলোতেও তা দিয়ে চাষ করা যায়। আমরা চাই, প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত দুই-তিনটি মেটে আলুর গাছ থাকুক। এতে পারিবারিক পুষ্টি ও আয় দুটোই বাড়বে।’

    সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা গেলে মেটে আলুর বাজার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের বাজারে যশোরের মেটে আলুর চাহিদা তৈরি হয়েছে।

  • এক বিঘার সজনেতে লাখ টাকা মুনাফা

    এক বিঘার সজনেতে লাখ টাকা মুনাফা

    প্রচলিত ধান-পাট-গম চাষে কাঙ্ক্ষিত লাভ না পেয়ে বিকল্প ফসলের সন্ধানে নেমেছিলেন যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বারোমাসি সজনে চাষের সম্ভাবনা দেখে এক বিঘা জমিতে ওডিসি-৩ জাতের ৩০০টি চারা রোপণ করেন তিনি। মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে শুরু করা সেই উদ্যোগে কয়েক মাসের মধ্যেই ফলন ও বিক্রি শুরু হয়। এখন বছরে একাধিকবার ফলন পাওয়া এই সজনে থেকেই ৩ থেকে ৫ লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন আক্তার। তাঁর সাফল্য দেখে আশপাশের কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন এই নতুন ফসলে।

    সরেজমিনে তার ক্ষেতে দেখা যায়, গাছজুড়ে থোকায় থোকায় ঝুলছে লম্বা, সবুজ ও সতেজ সজনে। আক্তারের দাবি, দেশি সজনে সাধারণত নির্দিষ্ট মৌসুমে ফল দিলেও বারোমাসি ওডিসি-৩ জাতের গাছে বছরের বিভিন্ন সময়ে ফুল ও ফল আসে। রোপণের ৫ থেকে ৭ মাসের মধ্যে ফলন শুরু হয় এবং একটি গাছ থেকে ৫ থেকে ৬ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। বর্তমানে তার প্রতিটি সুস্থ গাছে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত সজনে ধরছে বলে জানান তিনি।
    ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলা হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করে ভারতের তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ওডিসি-৩ জাতের চারা সংগ্রহ করেন আক্তার। প্রায় ২০ হাজার টাকা প্রাথমিক বিনিয়োগ করে এক বিঘা জমিতে ৩০০টি চারা রোপণ করেন। সেই ছোট উদ্যোগ এখন তার কাছে সম্ভাবনাময় আয়ের উৎস হয়ে উঠেছে।
    কৃষক আক্তার হোসেন বলেন, ‘চারা কেনা, জমি তৈরি আর জন-লেবার খরচ-টরছ দিয়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমার খরচ ইতোমধ্যে উঠে গেছে। সামনে আশা করি লাভের মুখ দেখা যাবে।’

    বিক্রির হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘৯-১০ মাসে ৪০ হাজারের মতো বেচাকেনা হয়ে গেছে। নতুন করে আবার ধরা শুরু করেছে। এই মৌসুমে ৩ থেকে ৪ লাখ টাকা পাব বলে আশাবাদী। সজনের দামও ভালো। বর্তমান বাজারে ১০০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একবার লাগালে বছরে ৩-৪ বার সজনে তোলা যায়। ফলন আরও বাড়লে, গাছ-গাছালি প্রাকৃতিক দুর্যোগে না ভাঙলে ৩-৪ লাখ, ৫ লাখ টাকাও হতে পারে।’
    আক্তারের সাফল্য দেখে স্থানীয় বেকার যুবক ও প্রান্তিক কৃষকদের অনেকে সজনে চাষে আগ্রহী হচ্ছেন। তার দাবি, অসময়ে বাজারে পাওয়া যায় এবং আকারে লম্বা ও দেখতে আকর্ষণীয় হওয়ায় ওডিসি-৩ সজনের চাহিদা বেশি।
    তিনি বলেন, ‘বাজারে নিয়ে গেলেই মানে দাঁড়ানোর টাইম দেয় না। এগুলো খাতি খুব ভালো। বিক্রি হয়ে যায় সাথে সাথে। খেতে খুবই সুস্বাদু। এর শাক, ডাটা সবই খাওয়া যাবে। এমনকি পাতাও বিক্রি করা যাবে আশা করা যায়।’
    চৌগাছা বাজারের সবজি বিক্রেতা জামাল হোসেন বলেন, ‘বর্তমান বাজারদরে পাইকারিতে প্রতি কেজি সজনে ১০০ থেকে ১৫০ টাকা এবং খুচরা বাজারে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা এই সজনে বেশি পছন্দ করছেন, কারণ এটি লম্বা ও তরতাজা।’

    সজনে চাষে আগ্রহী কৃষক হোসেন মাহমুদ বলেন, ‘আক্তার ভাইয়ের ক্ষেত দেখে আমি সত্যিই অবাক ও অনুপ্রাণিত। এক বিঘা জমিতে এত আয়, আগে কখনো ভাবিনি। ধানে যেখানে খরচই ওঠে না, সেখানে সজনে চাষে লাখ টাকা লাভ হচ্ছে। আমিও আগামী মৌসুমে হর্টিকালচার সেন্টার থেকে চারা নিয়ে চাষ শুরু করব।’

    চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, ‘ওডিসি-৩ একটি অত্যন্ত সম্ভাবনাময় ও উচ্চ ফলনশীল জাত। এটি রোগ প্রতিরোধী ও খরা সহনশীল হওয়ায় যশোরের আবহাওয়ার জন্য উপযোগী। আমরা উপজেলার কৃষকদের এই জাত চাষে নিয়মিত উদ্বুদ্ধ করছি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। আক্তার হোসেন আমাদের সফলতার একটি উজ্জ্বল উদাহরণ। আমরা তাকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।’
    তিনি আরও বলেন, ‘এই ধরনের পুষ্টিসমৃদ্ধ সবজির চাষ আগামীতে আরও বাড়াতে হবে। দেশে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন বাড়াতে পারলে বিদেশে রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।’
    যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ দীপংকর দাশ বলেন, ‘টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দ্রুত বারোমাসি সজনে ওডিসি-৩ জাতের মানসম্মত চারা উৎপাদন করা যাচ্ছে। রোপণের ৫-৬ মাসের মধ্যে ফলন শুরু হয়ে সারা বছর ধারাবাহিক উৎপাদন বজায় থাকে। বাণিজ্যিকভাবে কিংবা বসতবাড়িতে চাষ করে কৃষকরা কম খরচে লাভবান হতে পারেন।’

    তিনি জানান, গত বছর প্রায় ৭ হাজার চারা উৎপাদন করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার চারা কৃষকরা নিয়েছেন। এবার ১০ হাজার চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ‘সজনে ও সজনে পাতা একটি সুপারফুড হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। এতে ভিটামিন-এ, ভিটামিন-সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।’

    সজনে পাতাকে কেন্দ্র করে বাড়তি আয়ের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সজনের পাতাও এখন বিশ্ববাজারে মূল্যবান। পাতাগুলো শুকিয়ে গ্রাইন্ডিং করে পাউডার করা হলে অনলাইন বা বাজারে বিক্রি করা সম্ভব। বাজারে সজনের পাতা অন্যান্য শাকের মতো আঁটি করে সরবরাহ করলেও ভালো দামে বিক্রি হতে পারে। এতে কৃষকরা ফলের পাশাপাশি পাতা বিক্রি করেও বাড়তি আয় করতে পারবেন।’
    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রতাপ মন্ডল বলেন, ‘ওডিসি-৩ জাতটি সারা বছর ফুল ও ফল দেয় বলে অত্যন্ত সম্ভাবনাময়। সরকারি পৃষ্ঠপোষকতা ও রপ্তানির সুযোগ সৃষ্টি হলে যশোরের এই বারোমাসি সজনে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও বাজার তৈরি করতে পারে।’

  • ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষতির  মুখে কৃষক

    ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষতির মুখে কৃষক

    যশোর সদর উপজেলার নোঙরপুর মাঠে আগাম জাতের বাঁধাকপিতে ভাইরাসের আক্রমণ ও সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জমির বাঁধাকপি নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে সার-কীটনাশকের বাড়তি দাম, উৎপাদন ব্যয় এবং মাটি পরীক্ষা ও রোগবালাই শনাক্তকরণে মাঠপর্যায়ে আরও কার্যকর পরামর্শের দাবি জানিয়েছেন কৃষকরা।

    নোঙরপুর এলাকার কৃষক সায়েদ আলী চার বিঘা জমিতে ‘প্রফিট প্লাস’ জাতের আগাম বাঁধাকপি চাষ করেছিলেন। শুধু বীজ কিনতেই তার খরচ হয়েছে ২৪ থেকে ২৫ হাজার টাকা। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৮০ হাজার থেকে এক লাখ টাকা। কিন্তু ভাইরাসের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ায় তার পুরো ফসল নষ্ট হয়েছে বলে জানান তিনি।

    সায়েদ আলী বলেন, ‘ফসল নষ্ট হওয়ায় নতুন করে চাষ করার মতো অর্থও হাতে নেই। পরিবার নিয়ে কীভাবে চলব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। সরকারি বা কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা পেলে আবার চাষে ফিরতে পারব।’
    কৃষক রঞ্জন আহমেদ বলেন, ‘বাঁধাকপির গাছ কুঁকড়ে যাচ্ছে, বড় হচ্ছে না। শিকড়ও ঠিকমতো তৈরি হচ্ছে না। ভাইরাস ও মাটির সমস্যার কারণে কী করণীয়, তা নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি।’

    একই এলাকার কৃষক মোহাম্মদ গোলাপ নবী জানান, তার দেড় বিঘা জমির বাঁধাকপি নষ্ট হয়েছে। সার, মাটি পরীক্ষা ও অন্যান্য উপকরণে ব্যয় করার পরও ফসল নষ্ট হওয়ায় নতুন করে চাষ শুরু করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
    কৃষক মজাহার বিশ্বাস, কামরুজ্জামান ও মোহাম্মদ জামির সরদারও আবহাওয়া, ভাইরাসের আক্রমণ ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে ক্ষতির কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, সার ও কীটনাশকের খরচ বাড়লেও সবজির ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।

    কৃষক জহুরুল জানান, তার তিন বিঘা জমির বাঁধাকপিও ভাইরাসের আক্রমণে নষ্ট হয়েছে। তার ভাষ্য, বাজারে সবজির দাম কম থাকায় এবং সার-কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। মাটি পরীক্ষায় সমস্যার কথা জানা গেলেও তা মোকাবিলায় মাঠপর্যায়ে আরও কার্যকর পরামর্শ প্রয়োজন।
    কৃষকদের অভিযোগ, সরকারি সার নির্ধারিত দামে পাওয়া গেলেও বাকিতে কিনতে গেলে অনেক সময় বেশি দাম দিতে হয়। পাশাপাশি মাটি পরীক্ষার নমুনা সংগ্রহ, রোগ শনাক্তকরণ ও প্রতিকারের বিষয়ে কৃষকদের সরাসরি সহযোগিতা প্রয়োজন।

    কৃষি বিভাগের বক্তব্য
    উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, যেকোনো ফসল চাষের আগে মাটি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এর আগে নোঙরপুর মাঠে প্রায় ৭০ হেক্টর জমিতে করোলা চাষের সময়ও মাটি পরীক্ষা করা হয়েছিল। বর্তমানে বাঁধাকপি চাষিদের জমি থেকেও মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, যশোর সদরের ইছালী, চূড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নে বাঁধাকপির চাষ বেশি হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৮০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে শুধু ইছালী ইউনিয়নেই ইতোমধ্যে ১৪ হেক্টর জমিতে আবাদ শুরু হয়েছে।
    তিনি বলেন, ‘সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ইছালী ইউনিয়নের নোঙরপুর মাঠে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে প্রায় চার বিঘা জমির বাঁধাকপির চারা নষ্ট হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে এলে এবং কৃষকরা শুষ্ক মৌসুমে আবার চারা রোপণ করলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’

    রাজিয়া সুলতানা আরও বলেন, নোঙরপুরের মাঠ বাঁধাকপি চাষের জন্য উপযোগী। গত বছরও ওই মাঠে প্রায় ৭০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ হয়েছিল। কৃষকরা এক মৌসুমে টানা তিনবার পর্যন্ত বাঁধাকপি তুলে থাকেন। বাজারে চাহিদা থাকায় জমি থেকেই পাইকারি দরে ফসল বিক্রি করে কৃষকরা লাভবান হন।’

    ফসলের ফলন বাড়ানো ও রোগবালাই নিয়ন্ত্রণে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

  • ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু

    ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন।

    নিহতরা হলেন- সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুইজনই ইজিবাইকে ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেন। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের সাথে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

    যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ,আর

  • যশোরে নিয়োগপত্র না পেয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

    যশোরে নিয়োগপত্র না পেয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ১০৬ প্রার্থী নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন।

    তাদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জনের মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেয়া হলেও ১০৬ জনকে নিয়োগপত্র দেয়া হয়নি।

    প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন কারণে নিয়োগপত্র আটকে দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে তারা বাদ পড়েছেন। বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হলে তিনি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করবেন বলে জানান।

    নিয়োগের বিষয়টি সমাধান না হলে রোববার বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানায় সংশ্লিষ্টরা। এ,আর

  • বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিশুশিক্ষার্থী সাব্বির হোসেন হাড়িয়াঘোপ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এলাকাবাসী ও থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাব্বির তার গ্রামে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে দাঁড়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের বৃষ্টির কারণে হয়ত কোনোভাবে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। শিশুটি ওই বৈদ্যুতিক খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ,আর

  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ২০২৬-২৭( শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হল রুমে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে এ নবীন বরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান । প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

    এ অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ (ভার প্রাপ্ত) আলমগীর সিদ্দিকী।

    এ সময় উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা।

    সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর, মোঃ আক্তারুজ্জামান, আনিসুজ্জা মান, নাসির উদ্দীন, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ,তিতুমীর রহমান,আসাদুজ্জামান আসাদ,

    মোঃ ইয়াকুব আলী, রীনা নাজমাসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

    এ অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শাহানুর হোসেন। এ,আর

  • চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকরা।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, চৌগাছা, যশোর-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আজাদ হোসাইন, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, মাস্টার আব্দুস সালাম, রবিউল ইসলাম, আবুল খায়ের, সহকারী প্রভাষক দিরাজুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ। এতে ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

    কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া, অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, দালালচক্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকসংক্রান্ত অনিয়মের বিচার ও আইনি ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

    গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। চলমান সংকটে গ্রাহকদের মধ্যে যেন আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান তারা। এ,আর

  • যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    দুদকের তথ্য অনুযায়ী, জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।

    অন্যদিকে, তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় স্বামী জহিরুল ইসলাম চাকলাদারকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।

    তাদের বিরুদ্ধে ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা হবে।

  • চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    যশোরের চৌগাছায় চলতি মৌসুমে সরকারি গম সংগ্রহ অভিযানে এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ। খোলাবাজারের তুলনায় সরকারি দর কম এবং জটিল নিয়মকানুনের কারণে কৃষকেরা সরকারি গুদামে গম বিক্রিতে আগ্রহ দেখাননি। গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান।

    উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩ মে থেকে ৫২ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে ক্রয় কার্যক্রম শুরু হয়।

    এবার প্রতি কেজি গমের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৬ টাকা, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি।

    চৌগাছায় এবার প্রায় আড়াই হাজার কৃষক ২৮৫ হেক্টর জমিতে গম চাষ করেছেন। উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ১৮০ মেট্রিক টন। এত উৎপাদনের পরও সরকারি গুদামে কোনো কৃষক গম বিক্রি করেননি।

    কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে খোলাবাজারে প্রতি মণ গম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দরের তুলনায় খোলাবাজারে মণপ্রতি অন্তত ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। ফলে কৃষকেরা গুদামে গম দিতে আগ্রহী নন।

    এ ছাড়া সরকারি গুদামে গম বিক্রির ক্ষেত্রে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ১৪ শতাংশ রাখার শর্ত রয়েছে।

    অন্যদিকে, খোলাবাজারে ১৮ শতাংশ আর্দ্রতার গমও ব্যবসায়ীরা কিনছেন।

    চাষিদের অভিযোগ, গুদামে গম নিতে গেলে পরিবহন, কুলি ও পরিমাপ বাবদ মণপ্রতি আরও ৬০ থেকে ৭০ টাকা খরচ হয়। এসব কারণে লোকসান ও ঝামেলা এড়াতে তারা খোলাবাজারেই গম বিক্রি করছেন।

    রামকৃষ্ণপুর গ্রামের গমচাষি লাবলু রহমান বলেন, খোলাবাজারে কোনো ঝামেলা ছাড়াই ভালো দামে নগদ টাকা পাওয়া যায়। সরকারি গুদামে বাজারের তুলনায় মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম দেওয়া হলে কৃষকেরা সেখানে গম বিক্রি করতেন।

    খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, সরকারিভাবে প্রতি কেজি গমের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা খোলাবাজারের চেয়ে ৫ থেকে ৬ টাকা কম। এ কারণে কৃষকেরা গুদামে গম দেননি।

    উপজেলা গম, ধান ও চাল ক্রয় কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, বাজারের প্রকৃত চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাস্তবসম্মত দর নির্ধারণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • আগ্রহ বাড়ছে হলুদ চাষে

    আগ্রহ বাড়ছে হলুদ চাষে

    যশোরের কেশবপুর উপজেলায় চলতি বছর মশলা জাতীয় ফসল হলুদের ব্যাপক চাষ হয়েছে। বাজার মূল্য বেশি থাকায় চাষিদের মধ্যে এ মশলা জাতীয় হলুদ চাষে আগ্রহ বেড়েছে। তারা হলুদ চাষ করে সোনালি স্বপ্ন বুনছেন।

    উপজেলার বন্যামুক্ত উঁচু এলাকা মজিদপুর ইউনিয়নের বাগদহা, মির্জাপুর, শ্রীফলা, প্রতাপপুর, বায়সা, পাঁজিয় ইউনিয়নের কমলাপুর, গড়ভাঙ্গা, বেলকাটি, সাগরদত্তকাটি, মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট, বসুন্তিয়া ও কেদারপুর, হাসানপুর ইউনিয়নের মোমিনপুর, কাবিলপুর, হাসানপুর, ত্রিমোহিনি ইউনিয়নের চাদড়া, মির্জানগর, বরনডালি, গোপালপুর এবং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর, ভালুকঘর, বেগমপুর এলাকায় জমিতে এ মশলাজাতীয় কৃষিজাত পণ্য হলুদের চাষ হয়েছে ব্যাপক।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হলুদ রোপণে খরচ একেবারে সীমিত। বীজভেদে কাঠাপ্রতি খরচ হয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। বীজ হলুদ ৭-৮ কেজি মূল্য ৫০০ টাকা। উৎপাদন হয়ে থাকে কাঠাপ্রতি ৫-৭ মন। কাঁচা হলুদ প্রকারভেদে বিক্রয় হয়ে থাকে ১৫০০-১৬০০ টাকা মন দরে। বর্তমান বাজারে প্রতি কাঠায় সর্বনিম্ন লাভ হয় ২৪০০-৪০০০ টাকা। হলুদ চাষের সময় কাল ৯ মাস। হলুদ ক্যান্সার রোধক, হজম ভালো করে। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ত্বক মসৃন হয়, ব্যাড কোলেস্টেরল নষ্ট করে, ফ্যাটিলিভার ভালো হয়। রূপচর্চায় কার্যকরি ভূমিকা রাখে।

    গড়ভাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন বলেন, ‘হলুদ চাষে বেশি লাভবান হওয়া যায়। হলুদ বিভিন্ন রোগ নিরাময় করে। কৃষকের হলুদ বাগান সবুজ গাছে মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে।’

    এলাকার কৃষকরা জানান, হলুদ চাষে পোকা থেকে মুক্ত থাকতে পারলে অনেক লাভ হয়, যার কারণে এ উপজেলায় হলুদ চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তবে এ সময় হলুদে বিভিন্ন রোগ আক্রমণ করে থেকে। বিশেষ করে পরিকল্পনা অনুযায়ী হলুদ পচা রোগ, শ্বাসনালী বা কচিডগা পোকার আক্রমণের জন্য নিয়মিত ওষুধ দিতে হবে। পানি যাতে জমে না থাকে, তার জন্য পানি সরানো নালা করতে হবে। রোগের ওষুধ হিসেবে দানা কোস্টার ও তরল টিল্ট ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে।

    কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত বছর কেশবপুর উপজেলায় হলুদ চাষ হয়েছিল মাত্র ৬৭০ বিঘা জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১১২০ বিঘা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। উপজেলার কৃষকের মশলাজাতীয় ফসলের চাষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় নুর ইসলাম (৬৭) নামে নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খড়িঞ্চা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আটক নুর ইসলাম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মরহুম নাসির উদ্দীন ভাগা মন্ডলের ছেলে। তিনি স্বরুপদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় বাড়ির নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত তহিদুল পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি বাড়ির নির্মাণকাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।’

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় আবুল কাশেম (৬৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়ারদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কাশেম উপজেলার ফুলসারা ইউনিয়নের আড়ারদহ গ্রামের মরহুম আমিনুল্লাহর ছেলে। তিনি ফুলসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় কাশেমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় তানজিলা এগ্রো নামের একটি গরুর ফার্ম থেকে গোলাম রসুল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া এলাকায় তানজিলা অটোভাটার একটি প্রতিষ্ঠান শিমুল হোসেনের তানজিলা এগ্রো গরুর ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত গোলাম রসুল ওই ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং রাতে ফার্মেই থাকতেন। তিনি উপজেলার ফুলসারা গ্রামের মরহুম তজিবর মোল্লার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রসুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গরুর ফার্মে কাজে আসেন। পরে কাজ শেষে তিনি আর বাড়িতে ফিরে যাননি। শুক্রবার সকালে তার ছেলে আল আমিন হোসেন বাবার খোঁজ নিতে ফার্মে যান। তিনি গিয়ে ফার্মের মেঝেতে তার বাবাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ডাকচিৎকারে অন্যরা ছুটে আসেন।

    ছেলে আল আমিন হোসেন বলেন, শারীরিক অসুস্থতা নিয়েই বাবা বৃহস্পতিবার ফার্মে আসেন। শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। তাই বাবাকে খুঁজতে আজ সকালে ফার্মে আসি। তারপর দেখি বাবার নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। এ সময় আমি ডাকচিৎকার দিলে অন্যরা ছুটে আসেন। পরে ফার্মের মালিক শিমুল হোসেন ও চৌগাছা থানা পুলিশকে জানানো হয়।

    চৌগাছা থানার এসআই বেলাল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত করার পরেই জানা যাবে।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    বিডি গ্লোবাল ডেস্ক,

    আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’। অনুষ্ঠানে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউর, রেজওয়ান আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন ও সুন্নাহর শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞানী, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

    বক্তারা আরও বলেন, প্রতিটি শিশু যেন পদ্ম বা গোলাপের মতো পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৌন্দর্য ও কল্যাণ ছড়িয়ে দিতে পারে, এটাই প্রতিষ্ঠানের প্রত্যাশা। কুরআন শুধু পড়তে শেখানো নয়, এর শিক্ষা ও আদর্শকে বুঝে জীবনে প্রতিফলিত করার মানসিকতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

    অভিভাবকদের সন্তুষ্টি

    অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, সন্তানদের একই সঙ্গে আধুনিক শিক্ষা ও কুরআনের শিক্ষায় শিক্ষিত করার সুযোগ তৈরি হওয়ায় তারা সন্তুষ্ট।

    অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কুরআনের শিক্ষায়ও আলোকিত হোক। ইন্টারন্যাশনাল পিস স্কুলে পড়াশোনার সঙ্গে কুরআন শিক্ষার যে সমন্বয় করা হয়েছে, তা আমাদের অভিভাবকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

    অভিভাবিকা মোছা. নাজমা আক্তার বলেন, ‘অনেক সময় ব্যস্ততার কারণে বাসায় সন্তানকে নিয়মিত কুরআন শেখানোর সুযোগ হয়ে ওঠে না। স্কুলে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। সন্তানদের মধ্যে কুরআন পড়ার আগ্রহ ও ভালো অভ্যাস তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য আনন্দের।’

    অভিভাবক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখানে শুধু ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় না; তাদের চরিত্র, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নামাজ ও ভালো কাজের প্রতি আগ্রহ বাড়তে দেখে আমরা আশ্বস্ত।’

    প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তোলাই ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অন্যতম লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আদর্শ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠান শেষে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জীবনে সফলতা এবং প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর, ব্যহত হচ্ছে শ্রেণিকার্যক্রম

    হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর, ব্যহত হচ্ছে শ্রেণিকার্যক্রম

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা শুরুর প্রথম দিন থেকেই প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে। মেলা প্রাঙ্গণে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাইডার ও স্টল বসানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মাইকের হর্ণ স্থাপনের কারণে ব্যহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শ্রেণিকার্যক্রম। বিদ্যালয়ের অফিসকক্ষের পাশেই স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর।

    স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের অভিযোগ, প্রতিবছর মেলার কারণে হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজরাখানা দাখিল মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।

    মেলার অনুমতিপত্র সূত্রে জানা যায়, ১৯টি শর্তে ১৫ দিনের জন্য চৌগাছার বলুহ মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। আগামী ১৫ সেপ্টম্বর থেকে ২৯ সেপ্টম্বর পর্যন্ত মেলা চলার কথা রয়েছে। অনুমতিপত্রে শর্তগুলোর মধ্যে রয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে কোনো স্টল বসানো যাবে না, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না এবং রাত ৮টার পর মেলা বন্ধ রাখতে হবে। এ ছাড়া জুয়া, সার্কাস, লাকি কুপন, পুতুল নাচ, চরকি, র‌্যাফেল ড্রসহ জুয়া ও প্রতারণামূলক কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। মাজার এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে ব্যবস্থা নেওয়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ না নেওয়ার শর্তও রয়েছে।

    তবে সরেজমিনে গিয়ে এসব শর্তের বেশ কয়েকটি বাস্তবায়ন না হওয়ার চিত্র দেখা গেছে। হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় বসানো হয়েছে কয়েকটি রাইডার। বিদ্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে মাইকের হর্ন। বিদ্যালয়ের অফিসকক্ষের পাশেই বসানো হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর। মেলা এলাকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানোর পাশাপাশি লাকি কুপন, লটারি, জুয়া ও সার্কাস চলার অভিযোগও রয়েছে।

    বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘মেলা হোক, কিন্তু স্কুলের কার্যক্রম যেন ব্যাহত না হয়। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণিকক্ষে বসে থাকা খুব কষ্টকর। বিদ্যুৎ থাকলে সাউন্ড বক্সের উচ্চ শব্দ, আর বিদ্যুৎ না থাকলে জেনারেটরের শব্দে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না।’

    হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, ‘আমাদের কিছু বলার নেই, মেলা চলবেই। প্রতিবছরই মেলার সময় শ্রেণিকার্যক্রম ব্যাহত হয়। জেনারেটরটি একেবারে অফিসের পাশেই বসানো হয়েছে। বিদ্যুৎ থাকলে সাউন্ড বক্সের উচ্চ শব্দ আর না থাকলে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটরের শব্দে অফিসকক্ষে বসা যায় না’।

    হাজরাখানা দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই মেলার সময় শ্রেণিকার্যক্রম ব্যাহত হয়। মেলার ভিড়ের কারণে আমাদের প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করতে পারে না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়। মেলা শেষে শিক্ষার্থীদের আবার নিয়মিত শ্রেণিতে ফিরিয়ে আনতেও অনেক কষ্ট হয়।’

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে স্কুলে গিয়ে দেখি বিভিন্ন গাড়ি পার্কিং করে স্কুল মাঠ ভরে গেছে। চলাচলের কোনো সুযোগ নেই। একই সঙ্গে স্কুলের জায়গায় কয়েকটি স্টল বসানো হয়েছিল। আমি নিজে সেগুলো সরিয়ে দিয়েছি। মেলা কর্তৃপক্ষকে বলেছি, কোনোভাবেই যেন স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত না হয়।’

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন মেলা চলে। তাঁদের ভাষ্য, আগে সাত দিনের অনুমতি নিয়ে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত মেলা চলার নজির রয়েছে। এবার ১৫ দিনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পরও মেলা চলবে কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত। মেলার কারণে স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘মেলার শর্ত ভঙ্গ করার কোনো সুযোগ নেই। স্কুল মাঠে বসানো দোকান উচ্ছেদ করা হয়েছে। স্কুল আঙ্গিনায় শব্দ বন্ধ করার জন্য নোটিশ করা হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ অনুমতিপত্রে উল্লেখিত যেকোনো শর্ত ভঙ্গ করা হলে পুলিশ কঠোর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

  • শ্বশুরবাড়ির নারিকেল গাছে প্রাণ গেল জামাইয়ের

    শ্বশুরবাড়ির নারিকেল গাছে প্রাণ গেল জামাইয়ের

    চৌগাছা (যশোর ) প্রতিনিধি

    শ্বশুরবাড়িতে এসেছিলেন স্বাভাবিকভাবেই। হয়তো পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ডাব পাড়তে নারিকেলগাছে ওঠার পর মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাছ থেকে পড়ে প্রাণ গেল রাসেদুল (২৮) নামে এক যুবকের।

    মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেদুল ওই গ্রামের রেজাউল ইসলামের জামাই। এবং ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রফিউদ্দিনের ছেলে।

    স্থানীয়রা জানান, বিকেলে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় ডাব পাড়ার জন্য নারিকেলগাছে ওঠেন রাসেদুল। ডাব পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় ১০ দিন ব্যাপী প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রশিক্ষণের উদ্বোধন করেন । উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষক আসাদুজ্জামান। কার্যক্রমে উপজেলার প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

  • চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি,এম,এ মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান হবি, ধুলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান এসএম মমিনুর রহমান, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি গোবিন্দ কুমার রাহা প্রমুখ।

    সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করনে।

  • চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন

    চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকেযশোরের চৌগাছা উপজেলারহাজরাখানা গ্রামে শুরু হয়ঐতিহ্যবাহী বলুহ মেলা। এ বছর মেলা চলবে ১৫ দিন।মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনিক অনুমিতি মিলেছে ১৫ দিনের বলে জানিয়েছে মেলার আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করবেন মহিলা সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যবসায়ীরা এসে জায়গা পছন্দ করে দোকান বসিয়েছেন। শিশুদের হরেক রকমের খেলার সামগ্রীতে ভরে উঠেছে মেলার মাঠ । প্রতিবছর প্রশাসনিকভাবে ৫/৭ দিন মেলার অনুমতি থাকে। এ বছর প্রশাসনিক ভাবে ১৫ দিনের অনুমোতি দেওয়া হয়েছে।

    শত বছরের বেশি সময় ধরে চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলা প্রতি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয়। মেলার সঠিক বয়স আজ অবধি কেউ সঠিক বলতে পারেনি। এলাকার বয়স্ক ব্যক্তিরা জানান, তাদের দাদার আমল থেকে এই মেলার গল্প শুনছেন।

    মেলার আয়োজক সূত্র জানায়, এবারের মেলার কপোতাক্ষ নদে স্পিড বোড চলবে মাশিলা খাট থেকে । কাঠের তৈরি হরেক রকমের আসবাবপত্র দোকান বসেছে। মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, ‘নৌকা-দোলা’, নাগরদোলা, জাম্পিং, স্লিপিংসহ বিভিন্ন রাইডিং বসানো হয়েছে।

    মেলায় কাঠের আসবাবপত্র নিয়ে এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার ব্যবসায়ী আশাদুল ইসলাম, সালামত হোসেন ও আরব আলী। তারা বলেন, প্রায় দুই দশক ধরে এই মেলায় আসেন। ভালো বেচাবিক্রি করে ব্যাপক লাভনিয়ে বাড়িতে ফিরে যান।

    যশোরের বাঘারপাড়ার বসুন্দিয়ার নামকরা খোকন ভাইয়ের চটপটি এসেছে মেলায়। ইতোমধ্যে কম বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকান মালিক খোকন। প্রসাধনী পণ্য নিয়ে এসেছেন মাদারীপুরের উসমান মোল্লা। তিনি বলেন, বলুহর মেলা বলে কথা; প্রতি বছরই আসি। এবারও এসেছি; আশা করছি ব্যবসায় মন্দ হবে না।

    শিশুদের হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছেন বগুড়ার ব্যবসায়ী লিটন হোসেন। তিনি বলেন, এবার ভাল ব্যবসায়ী হবে প্রত্যাশা করছি। ঢাকার গুলিস্থান থেকে এসেছেন ব্যবসায়ী আবু তাহের। তিনি কম্বল নিয়ে এসেছেন।

    বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান ও কমিটির সাধারণ বিএম বাবুল আক্তার জানান, বলুহ মেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। যা যুগযুগ ধরে চলে আসছে। গ্রামবাসীসহ এ অঞ্চলের সকলের সহযোগিতা নিয়ে মেলা চালানো হবে। ইতোমধ্যে সেই ব্যপারে আলোচনাও করা হয়েছে।

    তবে এলাকাবাসী দাবী মেলার নামে অশ্লীলনৃত্য, জুয়ার আসর, মাদক বিকিকিনিসহ অসামাজিক কার্যকালাপ যেন না হয়।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, শর্তসাপেক্ষে ১৫ দিনের জন্য বলু মেলার অনুমতি দিয়েছেন যশোর পুলিশ সুপার মহোদয়। মেলায় আইনশৃঙ্খা রক্ষায় পুলিশ মোতায়েন করা হবে। অশ্লীলনৃত্য, জুয়ার আসর, মাদক বিকিকিনিসহ অসামাজিক কার্যকালাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • পাটের ন্যায্যদাম নিয়ে শঙ্কা

    পাটের ন্যায্যদাম নিয়ে শঙ্কা

    যশোরের শার্শার মাঠে এখন পাট কাটার ব্যস্ততা। সবুজ মাঠ জুড়ে কোথাও চলছে আঁটি বাঁধার কাজ, আবার কোথাও কৃষকেরা ব্যস্ত জাগ দেওয়ার প্রস্তুতিতে। অনুকূল আবহাওয়া ও সরকারি প্রণোদনায় চলতি মৌসুমে শার্শায় রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হয়েছে। কৃষকের ঘরে সোনালি আঁশ উঠলেও মুখে হাসি নেই; বাড়ন্ত উৎপাদন খরচের কারণে বাজারে প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা।

    উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ৫ হাজার ৫০৩ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০৩ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি ১০ থেকে ১৬ মণ পর্যন্ত ফলনের আশা করছেন চাষিরা। তবে ভালো ফলনের আনন্দের চেয়ে কৃষকদের বেশি ভাবাচ্ছ শ্রমিকের অতিরিক্ত মজুরি, জ্বালানি তেল ও পরিবহন খরচ।

    বাগআঁচড়া এলাকার পাটচাষি আবদুল হালিম ও রফিকুল ইসলাম জানান, বীজ বোনা থেকে শুরু করে পাট ধোয়া পর্যন্ত প্রতি ধাপে খরচ বহুগুণ বেড়েছে। দাম না পেলে চাষিরা ঋণগ্রস্ত হয়ে পড়বেন।
    স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমের শুরুতে কৃষকেরা কম দামে পাট বিক্রি করতে বাধ্য হন, যার সুযোগ নেয় মধ্যস্বত্বভোগীরা। তবে কিছু কৃষক পাটখড়ি বিক্রি করে লোকসান পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, প্রণোদনা ও পরামর্শ দেওয়ার মাধ্যমে কৃষকদের মানসম্মত আঁশ উৎপাদনে সহায় দেওয়া হচ্ছে। আঁশের গুণগত মান ভালো থাকলে বাজারে সঠিক মূল্য পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • দখল ও অব্যবস্থাপনায় চৌগাছা চাবাজারে ক্রেতাদের ক্ষোভ

    দখল ও অব্যবস্থাপনায় চৌগাছা চাবাজারে ক্রেতাদের ক্ষোভ

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    যশোরের চৌগাছা কাঁচাবাজারে দখল, খুচরা দোকান বসতে দেওয়া ও অব্যবস্থাপনার কারণে দিন দিন সংকুচিত হচ্ছে ব্যবসার জায়গা। এর প্রভাব পড়েছে পাইকারি বেচাকেনায়। সোমবার বাজারে কাঁচামাল না কিনেই ফিরে গেছেন পাইকারি ক্রেতারা। বাজারের পরিবেশ ও জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনা করতে ব্যর্থ হলে তারা বাজারে ফিরবেন না বলেও জানিয়েছেন।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, মডেল মসজিদ নির্মাণের জন্য বাজারসংলগ্ন কিছু স্থাপনা উচ্ছেদ করা হলেও মূল বাজারের ভেতরে দীর্ঘদিন ধরে ছোট ছোট চটের দোকান, মাছের দোকান, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এতে বাজারের চলাচলের জায়গা কমে গেছে।

    তারা আরো জানান, স্কুলের যে জায়গায় মডেল মসজিদ স্থাপন করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে মাত্র ১৭ টি দোকান ছিল। এই দোকানগুলোর জন্য বাজেরর নির্মাণাধীণ বিল্ডিংয়ের টিনশেডে জায়গা দেওয়া হয়েছে। যা বাজারে জণ্য নূন্যতম প্রভাব পড়ার কথা না। অথচ সরকার বিরোধী একটি কুচক্রিমহল বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার ককরার চেষ্ঠা করছে।

    বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার মালিক আতিকুর রহমান লেন্টু কাঁচাবাজারের জন্য ১’শ ৫৭ শতক জায়গা ইজারা নিয়েছেন। তবে অভিযোগ রয়েছে, বাজারের পরিসর ও আশপাশের জায়গা মিলিয়ে প্রায় সাড়ে ৩০০ শতক জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এর মধ্যে মাত্র ৪৭ শতাংশ জায়গায় মসজিদ নির্মান করা হচ্ছে। কিন্তু বাজারে অব্যবস্থাপনার কারণে বাজারের মূল অংশে অব্যবস্থাপনার জন্য জায়গা সংকট তৈরি হয়েছে।

    পাইকারি ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে খুচরা বিক্রেতারা চট বসিয়ে জায়গা দখল নিয়েছে। যে কারনে বাজার সংকুচিত হয়েছে। বার বার বলা সত্বেও হাট ইজাদার কোনো পদক্ষেপ নেয়নি।

    হাট ইজারাদার আতিকুর রহমান লেন্টুর দাবি, তাঁর ইজারা নেওয়া বাজারের জায়গাও বিভিন্নভাবে দখল হয়ে গেছে। ফলে বাজারে জায়গা সংকট দেখা দিয়েছে। যার ফলে পাইকারি ক্রেতারা মাল না কিনে চলে গেছে।

    স্থানীয়দের অভিযোগ, সরকারি স্কুলের জায়গা নামমাত্র টাকায় ভাড়া নিয়ে কাঁচাবাজার বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে একটি মহল। অথচ বাজারের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। বিষয়টির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

    পাইকারি ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কয়েকটি পদক্ষেপ জরুরি। এর মধ্যে রয়েছে; বাজারের মাঝখান থেকে মাছের দোকান সরানো, খুচরা কাঁচাবাজার অন্যত্র নেওয়া, অপরিকল্পিত ও অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ, বাজারের মাঝখানের আড়তগুলো নির্ধারিত স্থানে স্থানান্তর করা ।

    ব্যবসায়ীদের ভাষ্য, এসব পদক্ষেপের পাশাপাশি পরিকল্পিত ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি করা গেলে চৌগাছা কাঁচাবাজারের পুরোনো পরিবেশ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।

  • চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন,সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন

    চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন,সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন



    চৌগাছা প্রতিনিধি
    যশোরের চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য শফিকুল ইসলামকে সভাপতি ও মহসিন আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চৌগাছা অফিসে এ কমিটি গঠন করা হয়।

    এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও এ্যাড. হায়দার আলী।
    কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু তাহের এবং ওজ্জেত আলী, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সালাম, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শান্ত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, কার্য নির্বাহী সদস্য শরিফুল ইসলাম ও শাকিল।
    প্রধান নির্বাচন কমিশনার মাস্টার কামাল আহমেদ জানান, এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৪ আগস্ট ২০২৬, মনোনয়ন পত্র বিক্রি ২৬ আগস্ট, যাচাই ২৯ আগস্ট, প্রত্যাহার ৩ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ৪ সেপ্টেম্বর ২০২৬। ১৩ টি পদে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
    নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, এ্যাড. হায়দার আলী, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি আনিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সম্পাদক এম এ রহিম, সাবেক ইউপি সদস্য ইয়াকুল আলী ও চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ ।