চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ হলরুমে এ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু শরীফ বকুল। অনুষ্ঠানের শুরুতে অতিথি এবং নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় । প্রভাষক শহীদ আলম ও সাজেদা খাতুনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলা প্রভাষক রফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক শফিকুল ইসলাম, রসায়ন প্রভাষক আইনুল হক, ইসলাম শিক্ষা প্রভাষক মেহেদী ইসলাম। ছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন প্রথম বর্ষের ছাত্র সিয়াম হোসন, নায়িম হোসেন, সুরাইয়া , বৃষ্টি খাতুন ও শশি । বক্তৃতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানরে আয়োজন করা হয়। এ,আর
