বিকিরণ থেকে বাঁচতে মোবাইল ফোনের পেছনের অংশে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের হিন্দু ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ধর্মীয় আলোচনাকালে মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকার এক অভিনব পদ্ধতির কথা বলেন তিনি। ইন্দ্রেশের দাবি, মোবাইল ফোনের পেছনের অংশে গোবর লাগালে এর বিকিরণ থেকে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকবেন। তার এ মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা, কথক এবং ভাগবত কথা বাচক। তিনি হিন্দুধর্ম অনুসরণ করেন। ইউটিউবে তার ‘ভক্তিপথ’ চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার।
Read this report in English · ইংরেজি সংস্করণ
