স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করেছি।
স্পেনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে স্বাধীন ও শান্তিকামী নীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ উসকে দেয়ার বিরোধিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পেদ্রো বলেন, ‘আমরা ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধেরও দৃঢ়ভাবে বিরোধিতা করেছি।’
তিনি আরো বলেন, গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধেও আমরা স্পষ্টভাবে ‘না’ বলেছি।
সানচেজ উল্লেখ করেন, প্রতিরক্ষা খাতে বাজেটের ৫ শতাংশ বরাদ্দেরও আমরা বিরোধিতা করেছি।
নির্বাচনী বিতর্কে স্পেনের প্রধানমন্ত্রী গাজায় সংঘটিত অপরাধ উপেক্ষা করা এবং নেতানিয়াহু সরকারের প্রশংসা করার জন্য ডানপন্থী দলগুলোর নেতাদের তীব্র সমালোচনা করেন। নেতানিয়াহু সরকারকে সম্মাননা দেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদের অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
সানচেজ ডানপন্থী দলগুলোর নেতাদের বিরুদ্ধে গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে প্রকাশ্য নীরবতা পালনের অভিযোগ তোলেন।
তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং ইসরাইলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
