এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ পরীক্ষা: ২৩০ থেকে ৪০০ নম্বর

প্রতিবেদন:

·

,

বর্তমানে এনটিআরসিএর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেয়ার একটি খসড়া পরিপত্র রেডি করে এনটিআরসিএ ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর ২৩০ পরিবর্তন করে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় এসব বিষয় আলোচনায় আসে। বর্তমানে এনটিআরসিএর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেয়ার একটি খসড়া পরিপত্র রেডি করে এনটিআরসিএ। এর আগে মন্ত্রণালয়ের সভায় এমনটি আলোচনা হয়। তবে আজ সভায় এ নম্বর বণ্টনে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়। সেখানে প্রিলিমিনারিতে ১০০, লিখিত ২০০ এবং ভাইভায় ১০০ নম্বর করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করা হয়। তবে এটা কেবলই আলোচনা কোনো সিদ্ধান্ত নয়। সভায় উপস্থিত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য জানিয়েছেন।