শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং-গভর্নিংবডির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবেদন:

·

,

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ‘গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি’ নির্বাচন স্থগিত করে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দের আইনে আছে ২ বছর পর পর ‘গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি’নির্বাচনের বিধান থাকা সত্ত্বেও সরকার একটা চিঠির মাধ্যমে এই পদ্ধতি বন্ধ করতে পারেনা। আইন বলবৎ রেখে বেআইনি কাজ করতে পারেনা সরকার।

এর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নতুন নিয়ম চূড়ান্ত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।