ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি বর্তমানে এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ সম্মুখীন। এই লড়াই ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় (আইআরএনএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘একদল দাপট দেখানো ব্যক্তি, অত্যাচারী ও জবরদস্তিকারী আমাদের দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’ তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান আরো বলেন, শীতকালে যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা লোডশেডিং না হয়, সে লক্ষ্যেই কাজ করছে ইরান সরকার।
Read this report in English · ইংরেজি সংস্করণ
