যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদন:

·

, , , , ,

পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাস ও ˆনরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল| বুধবার বিকেলে শহরের জজ কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়| মিছিলটি শহরের দড়াটানা প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়| পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়|
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা|
বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| শান্ত যশোরকে অশান্ত করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না| যশোরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে| যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে|
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ ও ইমদাদুল হক| সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদ|
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ উপস্থিত ছিলেন| জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন|

Read this report in English · ইংরেজি সংস্করণ