কমলাপুরে বৈদ্যুতিক তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদন:

·

, , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

নিহত রোমান প্রধান মাদারীপুরের কালকিনি উপজেলার চর জগমোহন গ্রামের সিরাজ বেপারীর ছেলে। তিনি রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, ভোর রাতের কোনো এক সময় কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোমান। পরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে দুপুর ২টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই এরশাদ হোসেন আরো জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ,আর