চৌগাছায় পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদন:

·

, , , , ,


এম এ রহিম, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় শান্তা আক্তার (১৮) নামে এক
কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১ নভেম্বর)
সকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত
শান্তা আক্তার কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহজাহান আলীর মেয়ে ও গঙ্গানন্দপুর
ডিগ্রী কলেজের ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এবছর সে গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ থেকে এইচ
এসসি পরীক্ষায় অংশ নেয়। শনিবার এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত
হয়। এতে সে অকৃতকার্য হওয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে। এ ঘটনায় সে
এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত
কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তার ভাই শুভ রহমান জানান, ঘটনার দিন সকালে ঘরের দরজা না খোলায় দরজা খুলে
বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা
শান্তকে উদ্ধার করেন।
স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিজ শয়নকক্ষে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করে শান্তা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি কাজী বাবুল। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ