বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলা, হতাহতের ঘটনা এবং মরদেহের ওপর উল্লাসের অভিযোগের বিচার দাবিতে প্রতিবছর কর্মসূচি পালন করেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ওই দিনের ঘটনায় দায়ীদের বিচার হয়নি বলে অভিযোগ করে আসছে দল দুটি। এবারও দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
২৮ অক্টোবরের প্রেক্ষাপট:
জামায়াত ও ছাত্রশিবিরের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে তাদের কর্মসূচিতে লগি-বৈঠা নিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত হন। ওই সময়ের সংঘর্ষের পর মরদেহের ওপর উল্লাসের দৃশ্য গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটিকে কেন্দ্র করে দায়ীদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে আসছে জামায়াত ও ছাত্রশিবির। তাদের অভিযোগ, মামলা ও বিচারপ্রক্রিয়ার উদ্যোগ থাকলেও প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিবছর ২৮ অক্টোবর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলোচনা সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘটনাটি স্মরণ করেন এবং বিচারের দাবি জানান।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
আলোচনা সভায় সাদিক কায়েম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের উত্থানের সঙ্গে সম্পর্কিত। তাঁর মতে, ওই দিনের নৃশংসতার অভিযোগই আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট কারণ।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামল নিয়ে সমালোচনা করে তিনি পিলখানা হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আলেম-ওলামাদের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ধরেন। এসব ঘটনার মাধ্যমে দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ শাসনব্যবস্থাকে শক্তিশালী করার পেছনে বামপন্থি রাজনৈতিক শক্তিরও ভূমিকা ছিল বলে দাবি করেন ডাকসু ভিপি।